দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিষেধাজ্ঞা আরও শিথিল, যাত্রা, জিম ও শুটিংয়ে ছাড় দিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় বিধি-নিষেধ আরও কিছুটা শিথিল করল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, যাত্রা, সিনেমা ও টিভি সিরিয়ালের আউটডোর শুটিং ও জিম খোলার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। আগামিকাল মঙ্গলবার থেকেই তিন ক্ষেত্রে শিথিল হচ্ছে নিষেধাজ্ঞা। উল্লেখ্য, গত শনিবার বিয়েবাড়ি সহ সামাজিক অনুষ্ঠান ও মেলা আয়োজনের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার।

নবান্নের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ‘কোভিডবিধি মাথায় রেখে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা মাঠে রাত নয়টা পর্যন্ত চলতে পারে যাত্রানুষ্ঠান। আর যদি কোনও হলে যাত্রাপালা প্রদর্শিত হয়, সেক্ষেত্রে সর্বাধিক ২০০ জন দর্শক প্রবেশের অনুমতি পাবেন। সিনেমা ও সিরিয়ালের আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে কোভিড বিধি মেনে চলতে হবে। সেই সঙ্গে শরীর চর্চা কেন্দ্রের অর্থা‍ৎ জিমের দরজাও খুলে দেওয়া হচ্ছে। তবে ৫০ শতাংশ গ্রাহক বা খদ্দেরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকাকরণ সম্পূর্ণ হলেই ঢোকা যাবে জিমে। কর্মীদের ক্ষেত্রে হয় টিকাকরণ সম্পূর্ণ হতে হবে, নাহলে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।’ রাজ্য সরকারের এদিনের নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রা শিল্পের সঙ্গে জড়িত কলাকুশলীরা। কেননা, শীতকালেই গ্রামে-গ্রামে যাত্রার আসর বসে। কিন্তু করোনার কারণে গত কয়েক বছর ধরেই মার খাচ্ছে যাত্রা ব্যবসা। বায়নার অভাবে অনেক সংস্থা পাততাড়িও গুটিয়েছে।

গত বছরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে বেলাগাম তাণ্ডব চালাতে শুরু করেছিল করোনাভাইরাস। দৈনিক সংক্রমণ এবং শনাক্তের হার ঊর্ধ্বমুখী হওয়ায় বেশ কিছু ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করেছিল রাজ্য সরকার। যদিও গত তিনদিন ধরেই সংক্রমণ নিম্নমুখী। এমনকী গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ সাড়ে নয় হাজারের গণ্ডির নিচে নেমে এসেছে।

Published by:

Share Link:

More Releted News:

এক কোটি ১৪ লক্ষ চাষিকে কৃষকবন্ধুর সুবিধা, সংঘাতে রাজ্য বনাম কেন্দ্র

ভোট মিটলেও স্বাভাবিক হয়নি বাস পরিষেবা, গন্তব্যে পৌঁছাতে হিমশিম যাত্রীরা

দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ

সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লালপার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত?‌

বালুরঘাটের বিদায়ী বিধায়ককে পুনর্বাসন দিল মোদি সরকার, কোন পদ পেলেন অশোক লাহিড়ী?

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ