সূঁচালো বাঁশ ফুঁড়ল লিভার ও কিডনি, জলপাইগুড়ি মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে কিশোরের প্রাণরক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খেলতে গিয়ে মরণাপন্ন পরিস্থিতিতে বছর ১৪-র কিশোর। জীবনের ঝুঁকি হয়ে গিয়েছিল তাঁর। খেলতে গিয়ে সূঁচালো বাঁশ ফুঁড়ে দিয়েছিল লিভার, কিডনি। সঙ্কটজনক সেই রোগীর প্রাণ ফিরিয়ে দিয়েছেন  জলপাইগুড়ি মেডিক্যালের চিকিৎসকরা। ঝুঁকির অস্ত্রোপচার করে আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে ওই কিশোর।

জানা গিয়েছে, ময়নাগুড়িতে বৃহস্পতিবার খেলতে খেলতে ১৪ বছরের এক কিশোর অমিত সাহার পেটে ঢুকে যায় বাঁশ। ওই বাঁশটিকে উইকেট বানিয়ে খেলা করছিল সে। আচমকাই সেটি পেটের ডানদিক দিয়ে বাঁশের অংশটি ঢুকে যায়। প্রায় সাড়ে ৩ ফুট ওই বাঁশের অংশটি ফুঁড়ে দিয়েছিল লিভার, কিডনি। সেটি পৌঁছে গিয়েছিল ইনফেরিওর ভেনাক্যাভাতে। শরীরের মধ্যে যত বড় শিরা রয়েছে। তারমধ্যে অন্যতম শিরা এটি। এই ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত তাঁকে জলপাইগুড়ি মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।

সেই সময় রোগীর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। সেই সময় অমিতের হিমোগ্লোবিন ৬.৬, ব্লাড প্রেশার ও পালস পাওয়া যাচ্ছিল না। রোগীর শারিরীক অবস্থা বুঝে লড়াই শুরু করেন চিকিৎসকরা। তার অস্ত্রপচারের জন্য ১০ জনের টিম তৈরি করা হয়। প্রায় ২ ঘন্টা ধরে অস্ত্রোপচার করে বাঁশের অংশটিকে বের করতে সমর্থ হন চিকিৎসকরা। বর্তমানে তাঁকে সিসিইউতে রাখা হয়েছে। ওই কিশোরের রক্তও খুব রেয়ার। ১ ইউনিট রক্ত নিয়ে অস্ত্রোপচার শুরু হয়েছিল। পের সমস্যার সমাধান হয়।মেডিক্যালের এমএসভিপি কল্যাণ খাঁ জানিয়েছেন, শিশুটির প্রাণরক্ষা করাই মূল লক্ষ্য ছিল। তাঁর প্রাণ বাঁচাতে পেরে সত্যি খুশি। দেরি হলে প্রাণসংশয় হতে পারত কিশোরের। এখন সে স্থিতিশীল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের