চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার ট্যাবলো বাদ অদ্ভূত ঘটনা, প্রতিক্রিয়া নেতাজি কন্যার

নিজস্ব প্রতিনিধি: সাধারণতন্ত্র দিবসে বাংলার নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলো বাতিল নিয়ে চড়ছে রাজনীতির পারদ। কেন্দ্রের বিরুদ্ধে এই বিষয়ে আক্রমণে নেমেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তীব্র ক্ষুদ্ধ হয়ে প্রধানমন্ত্রীকে এই বিষয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও ট্যাবলো বাতিলের বিষয়টি বিবেচনা করে দেখতে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মোদিকে টুইটে নেতাজি বিষয়ক ট্যাবলো রাখার জন্য আর্জি জানিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। কিন্তু তাতেও হেলদোল নেই কেন্দ্রের। পাল্টা ট্যাবলো বাতিলের বিষয়টি রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

যদিও বিষয়টি ঠিক হয় নি বলেই প্রতিক্রিয়ায় জানিয়েছেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। কেন্দ্রের ট্যাবলো বাতিলের বিষয়টি প্রসঙ্গে নেতাজি কন্যা জানিয়েছেন, ‘কোন পরিস্থিতিতে এই ট্যাবলো অন্তর্ভুক্ত করা হল না, তা জানি না। এটা খুব অদ্ভুত।’ কেন্দ্রের তরফে নেতাজির জন্মবার্ষিকী ১২৫ তম বর্ষ উদযাপন করা হচ্ছে। সঙ্গে পালন করা হচ্ছে ‘আজাদি কা মাহোৎসব’, সেই কথা মাথাতে রেখেই নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলো সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে পাঠানোর কথা জানিয়ে ছিল বাংলার সরকার। কিন্তু সেই বিষয়ে গুরুত্ব দেওয়া তো দূরের কথা ট্যাবলো বাতিলের কথা মৌখিক ভাবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয় রাজ্যকে। যাতে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ট্যাবলো বিতর্কে মুখ খুললেন স্বয়ং নেতাজি কন্যা।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ