বর্ষায় পাতে থাকুক মাছের রাজা, রইল দুটি ভিন্ন স্বাদের ইলিশ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষা আসতেই মনটা ইলিশ ইলিশ করতে থাকে সকলের। টাটকা ইলিশের দেখা পাওয়া এখন দুষ্কর। ইলিশের নাম শুনে মুখে জল আসে সকলের। বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশের ঝাল, ভাপা ইলিশ। বাভালির ঘরে ঘরে ইলিশের পর বিভিন্নভাবে রান্না করা হয়। আজ দুটি ইলিশের সুস্বাদু রান্না আপনাদের সামনে তুলে ধরা হল।

হাতে মাখা ইলিশ

উপকরণঃ ইলিশ ৪ টুকরা, পেঁয়াজকুচি ৩-৪টি, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচগুঁড়ো ২ চা চামচ, আস্ত কাঁচালঙ্কা- ৬টি, নুন স্বাদমতো, জল ১ কাপ, তেল-১/৩ কাপ।

প্রণালীঃ প্রথমে মাছ ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, স্বাদমতো নুন ও তেল মিশিয়ে নিন। এবার মাছের টুকরাগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে গরম করে পেঁয়াজকুচি দিয়ে নাড়তে হবে। এবার তারমধ্যে বসলা দিয়ে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। ৮-১০ মিনিট রান্না করুন। মাঝখানে একবার মাছগুলো উল্টিয়ে দিন। মাছসেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু হাতে মাখা ইলিশ।

 

ইলিশ মাছ যেমন বাঙালির অত্যন্ত প্রিয়। তেমন ইলিশের ডিমও অত্যন্ত প্রিয়। এর স্বাদও অপরিসীম। তাই ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন আরেকটি পদ ইলিশ মাছে ডিমের ঝোল। কম মশলায় এটি বানিয়ে নেওয়া যায়।

ইলিশ মাছে ডিমের ঝোল

উপকরণঃ ইলিশ মাছের ডিম ১ কাপ,আলু- ৩টি, পেঁয়াজকুচি- আধাকাপ, আদাবাটা আধা চা চামচ, রসুনবাটা ১ চা চামচ, মরিচগুঁড়ো ১ টেবিলচামচ, হলুদগুঁড়ো আধা চাচামচ, জিরাবাটা আধা চাচামচ, ধনেগুঁড়া আধা চাচামচ, কাঁচালঙ্কা ৩/৪টি,নুন ও তেল পরিমাণ মতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।

প্রণালীঃ প্রথমে মাছের ডিম ধুয়ে নিতে হবে। আলু খোসা ফেলে আধা ইঞ্চি কিউব করে কেটে নিতে হবে। তেল গরম করে পেঁয়াজকুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। ওই তেলে সব মশলা ও জল দিয়ে সামান্য কষিয়ে নিতে হবে। এবার ডিম দিয়ে আরও ৫ মিনিট কষিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। এবার তারমধ্যে আলুর দিন। আলু ও ডিম সেদ্ধ হয়ে এলে কাঁচা গন্ধ চলে গেলে কাঁচালঙ্কা দিন। মাখা মাখা হলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা