মধুমিতা-রণিতা-দীপান্বিতা, তিন নায়িকা এক ধারাবাহিকে, কোথায় দেখা যাবে তাঁদের?

কই ধারাবাহিকে তিন নায়িকা, না কি আলাদা তিনটি ধারাবাহিক আসছে? টেলিপাড়ায় গুঞ্জন। অভিনয়ে থাকবেন দীপান্বিতা রক্ষিত, মধুরিমা সরকার, রণিতা দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই ধারাবাহিকে তিন নায়িকা, না কি আলাদা তিনটি ধারাবাহিক আসছে? টেলিপাড়ায় গুঞ্জন। অভিনয়ে থাকবেন দীপান্বিতা রক্ষিত, মধুরিমা সরকার, রণিতা দাস। আসলে তিন নায়িকা বহুদিন ধরেই ছোটপর্দা থেকে দূরে রয়েছেন। মধুমিতা সরকার বর্তমানে ওয়েব সিরিজের রানি, রণিতা ও দীপান্বিতা নানা কাজে ব্যস্ত। কিন্তু ভক্তরা তাঁদের আবারও দেখতে চায় পর্দায়। মধুমিতাকে শেষ দেখা গিয়েছিল, কুসুমদোলা (২০১৮) ধারাবাহিকে। রণিতার শেষ কাজ, ‘ইষ্টিকুটুম’ (২০১১) ধারাবাহিকে। ধারাবাহিকে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু ধারাবাহিকের মাঝপথেই তিনি বেরিয়ে গিয়েছিলেন।

অন্যদিকে দীপান্বিতার শেষ কাজ ‘খুকু মণি হোম ডেলিভারি’-তে। এটিই তাঁর প্রথম ধারাবাহিক ছিল। তবে প্রথম ধারাবাহিকেই বাজিমাত করেছিলেন দীপান্বিতা। এরপরে যদিও তিনি একটি ডান্স রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে কাজ করেছিলেন। তবে তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। সুতরাং তিন নায়িকারাই হাতেখড়ি ধারাবাহিক থেকে। তবে তাঁদের পরবর্তী কাজ কী কেউ জানে না, মধুমিতা বড় পর্দায় কাজ করছেন না।

বুধবার সকাল থেকে টেলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে যে, তিন নায়িকাই নাকি একটি নতুন ধারাবাহিকের জন্য ‘লুক টেস্ট’ দিয়েছেন। আসলে স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের আগামী ধারাবাহিকের নায়ক-নায়িকা বাছাই পর্ব চলছে। এঁরা তিনজনেই সেই ধারাবাহিকের নায়িকার তালিকায় রয়েছেন। তবে চমকের এখানেই শেষ নয়, নায়কের ভূমিকায় থাকতে পারেন শন বন্দ্যোপাধ্যায়। সদ্য শেষ হয়েছে রোশনাই। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এছাড়াও কানাঘুষোয় শোনা যাচ্ছে আর নায়ক হতে পারেন গৌরব চট্টোপাধ্যায়। তবে বহু জনপ্রিয় ধারাবাহিকের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় কিছুতেই মুখ খোলেন নি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের