মুক্তির আগেই জোর ধাক্কা! ‘ধড়ক 2’-র ১৬ টি দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড, কবে রিলিজ?

মুক্তির আগেই জোর ধাক্কা! 'ধড়ক 2'-এর প্রায় ১৬ টি দৃশ্যে কাঁচি চালালো সেন্সর বোর্ড। তবে ছবিটি চূড়ান্ত শংসাপত্র পেয়েছে সেন্সর বোর্ড থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই জোর ধাক্কা! ‘ধড়ক 2’-এর প্রায় ১৬ টি দৃশ্যে কাঁচি চালালো সেন্সর বোর্ড। তবে ছবিটি চূড়ান্ত শংসাপত্র পেয়েছে সেন্সর বোর্ড থেকে। অর্থাৎ আগামিকাল ১ অগস্ট নির্ধারিত দিনেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এমনকী ব্লকবাস্টার ‘সাইয়ারা’ ছবিটিও সেন্সর বোর্ডের কড়া নজরে পড়েছিল। ছবিটির একাধিক যৌন দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছিল সেন্সর বোর্ড। সেখান থেকেও ৩২ টি দৃশ্য কেটে দেওয়া হয়েছিল। এবার সেন্সর বোর্ডের কোপ পড়ল সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরি অভিনীত ‘ধড়ক ২’-এর উপর। কারণ ছবিটি বর্ণ বৈষম্যের মতো সংবেদনশীল কাহিনীর উপর ভিত্তি করে তৈরি। যদিও ছবিটির অগ্রিম বুকিং এখনও শুরু হয়নি। তবে ধড়ক 2- অজয় দেবগনের কমেডি ছবি সন অফ সর্দার ২-এর সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে চলেছে। একই সঙ্গে, ‘সাইয়ারা’-এর ঝড় এই ছবিগুলির মুক্তিকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। তবে জানা গিয়েছে, ‘ধড়ক ২’-র পথ তৈরি করা বেশ কঠিন ছিল। ছবিটির গল্পটি রোমান্টিক হলেও গুরুতর বিষয় ঘিরে তৈরি। অনেক চিন্তাভাবনা এবং বাধা অতিক্রমের পর ছবিটি তৈরির হয়েছে।

‘ধড়ক ২’ মুলত তামিল ছবি “পরিয়েরুম পেরুমল” (২০১৮)-এর রিমেক, যেখানে জাতপাত ধর্ম বৈষম্যের কথা বলা হয়েছে। যে কারণে’ ধড়ক 2′ তৈরি নিয়ে প্রথমে বেশ সমস্যায় পড়েছিলেন ছবির সহ-প্রযোজক মিনু অরোরা। তামিল ছবিটির প্রযোজক পা রঞ্জিতের কাছ থেকে ছবিটির রিমেক স্বত্ব কেনার জন্যে প্রায় ৬ মাস ধরে ছোটাছুটি করতে হয়েছিল মিনুকে। কারণ পা রঞ্জিতের সন্দেহ ছিল যে, বলিউডে রিমেক তৈরি হলে ছবির আত্মা হারিয়ে যাবে। তাই তাঁকে রাজি করাতে ৬ মাস সময় লেগেছিল মিনুর। এরপর তিনি যখন দেখলেন যে, মিনু এই প্রকল্পে কতটা আবেগগতভাবে বিনিয়োগ করেছেন, তখন তিনি হ্যাঁ বলেছিলেন। মিনু বিশ্বাস করেন যে, বর্ণ বৈষম্যের কারণে দূরত্ব এবং প্রেমের আকাঙ্ক্ষাই ধড়ক ২ কে বিশেষ করে তুলেছে। এটি সরাসরি মানুষের আবেগ ছুঁয়ে ফেলবে। আর এতেই আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড।

সংবেদনশীল এবং অনুভূতির প্রতি আঘাতকারী হিসেবে বিবেচনা করার জন্যে ছবিটি সেন্সর বোর্ডে আটকে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে, সমস্ত মানদণ্ড পরীক্ষা করে ছবিটি চূড়ান্ত করা হয়েছে। কিন্তু ধড়ক ২-এর ১৬টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। এবং ছবিটিকে ‘U/A ১৬+’ রেটিং দেওয়া হয়েছে। এমনকি অনেক সংলাপও পরিবর্তন করা হয়েছে। বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা কাঁশিরামের একটি সংলাপ ছবিতে ঢোকানো হয়েছিল। কিন্তু তা পরিবর্তন করা হয়েছে। নীলেশের উপর প্রস্রাব করার পাঁচ সেকেন্ডের দৃশ্যটিও সরিয়ে ফেলা হয়েছে। জাতপাতের শব্দগুলিও কেটে দেওয়া হয়েছে। কিছু শব্দ নিঃশব্দ করা হয়েছে। ছবির শুরুতে ২০ সেকেন্ডের দাবিত্যাগ এখন ১ মিনিট ৫১ সেকেন্ডে পরিবর্তন করা হয়েছে। ছবির যে অংশে নির্যাতনের কথা বলা হয়েছে, সেই অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে। একজন মহিলার বিরুদ্ধে সহিংসতা দেখানো একটি দৃশ্য সরিয়ে কালো পর্দা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। তবে ধড়ক ২-এর ঝামেলা এখানেই শেষ নয়, মুক্তির তারিখ নিয়েও দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। ছবিটি আগে ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু পরে মুক্তি পিছিয়ে মার্চে দেওয়া হয়। তবে সেই তারিখও বদলানো হয়। অবশেষে এখন ছবিটি ১ আগস্ট মুক্তি পাবে। এবার দেখা যাক ছবিটি দর্শকদের কতটা প্রভাবিত করতে পারে!

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের