আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার পর অভিষেক, চার হাজার নেতাকে নিয়ে ৮ অগস্ট বৈঠকের ডাক তৃণমূল সর্বভারতীয় সম্পাদকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকা সংশোধন নিয়ে তর্ক বিতর্ক বর্তমান। গত মার্চ মাসে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে দলীয় সর্বস্তরে নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সেরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনিতেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চলছে। তাই নিয়ে দেশ জুড়ে সাংসদরা সংসদের বাইরে ও ভিতরে দুই জায়গাতেই প্রতিবাদ জানাচ্ছেন। তার মধ্যেই অভিষেকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। আগামী ৮ অগস্ট বিকেল ৪টের সময় শুরু হবে এই বৈঠক।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেকের ডাকা বৈঠকে উপস্থিত থাকবেন দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিরা। অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে দলীয় শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত থাকবেন বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সমস্ত সদস্য। এ দিনের বৈঠকও হবে ভার্চুয়ালি।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সর্বস্তরে নেতাদের নিয়ে মহাসম্মেলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেছিলেন একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকের নামে ভোটার কার্ড রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর দাবি ছিল সারাদেশ ভুয়ো ভোটারে ভরে গিয়েছে। এই নিয়ে কর্মসূচির ঘোষণা করেছিল তৃণমূল। তাদের সঙ্গে পরামর্শদাতা হিসেবে ছিল সংস্থা আইপ্যাক। এবার এসআইআরর এবং নতুন ভোটার তালিকা তৈরির বিষয়ে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ করেছে। তাই তৃণমূলও সাংগঠনিক প্রস্তুতিকে এক ভিন্নমাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে গিয়ে একাধিকবার দলীয় নেতাদের প্রকাশ্যে বার্তা দিয়েছেন। বারবার বলেছেন ভোটার তালিকা সংশোধনের কাজে মনোনিবেশ করতে, সূত্রের খবর, এই কাজের প্রক্রিয়া নির্ধারণ থেকে শুরু করে যাবতীয় নির্দেশ আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কারণ তিনি এই মুহূর্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিকে সামনের বছর বিধানসভা নির্বাচন। হাতের কর গুণে দেখতে গেলে হয়তো ব্বলতে হয় মাস আটেক পরেই বেজে উঠবে নির্বাচনের দামামা। তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ৮ তারিখের বৈঠক থেকে বুথ স্তরে প্রচার কেমন হবে, তার ভাষ্যই বা কেমন হবে তা নির্দিষ্ট করা হবে এই বৈঠক থেকে। হয়তো কোন জায়গায় জনসংযোগ কেমন ভাবে করতে হবে সেই বিষয়েও নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ