TRP-তে বাজিমাত ‘রাণী ভবাণী’, ‘চিরসখা’দের, শীর্ষাসন হারালেন নাকি ‘পরশুরাম’?

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে পরিণীতা, ফুলকি, তৃতীয় পজিশনে রয়েছে জগদ্ধাত্রী, রাণী ভবাণী, চতুর্থস্থানে রয়েছে, চিরসখা আর পঞ্চমে রয়েছে রাঙামতী তিরন্দাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, সময়মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। যেখানে যে সিরিয়ালটি শুরুর দিকে দুর্দান্ত ফল করত সেই সিরিয়ালই শেষে TRP থেকে ছিটকে গিয়েছে, যাকে নিয়ে মানুষের মনে বিতৃষ্ণা তৈরি হয়েছিল দর্শকদের। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি। আর নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পড়ে যাচ্ছে পুরনো ধারাবাহিকের কলাকুশলীরা।

এই যেমন গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপিতে রাজত্ব করছে পরশুরাম। শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি দারুণ। স্বামী পুলিশের মস্ত বড় অফিসার। কিন্ত স্ত্রী জানেন তাঁর স্বামী একজন মধ্যবিত্ত চাকরি করেন। এদিকে পরশুরামের ছদ্মবেশে দিনের পর দিন শহরের অপরাধ চক্র নির্মূল করছে নায়ক। কিন্তু কিছুতেই ধরতে পারছে না স্ত্রী। শুরু থেকেই কাহিনী মন জয় করেছে দর্শকদের। কিছুতেই তাকে পরাস্ত করতে পারছে না পরিণীতা, ফুলকি, জগদ্ধাত্রীরা। নতুন ধারাবাহিকের মধ্যে পরশুরাম শুরু থেকেই দারুণ রাজত্ব করছে TRP তে। এদিকে গত কয়েক সপ্তাহে স্টার জলসা, জি বাংলায় একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। যার মধ্যে একটি রাজরাজেশ্বরী রাণী ভবাণী। এই সিরিয়ালটির জন্যে বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন ভক্তরা। কেননা রানি রাসমণীর পর বাংলায় আর কোনও ঐতিহাসিক প্রেক্ষাপটে ধারাবাহিক হয়নি।

যেখানে দিতিপ্রিয়া রায়ের অসাধারণ মন জয় করেছিল বাংলার সকল মানুষের। এবার স্টার জলসার পাতায় রানী ভবাণী হয়ে এলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল। তিনি এমনিতেই ওয়েব সিরিজ রানি। তাই স্বাভাবিকভাবেই তাঁর অভিনয় ভাল হবেই। সেটিই দেখা মিলছে রাজরাজেশ্বরী রানী ভবাণী ধারাবাহিকে। ইতিমধ্যেই রাজনন্দিনীর অভিনয় মন ছুঁয়েছে ভক্তদের। তাই প্রথম থেকেই টিআরপিতে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। যাই হোক আর দেরি না করে দেখে নিন, এ সপ্তাহে টিআরপির সেরা পাঁচ কারা…. প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে পরিণীতা, ফুলকি, তৃতীয় পজিশনে রয়েছে জগদ্ধাত্রী, রাণী ভবাণী, চতুর্থস্থানে রয়েছে, চিরসখা আর পঞ্চমে রয়েছে রাঙামতী তিরন্দাজ। এদিকে দুই বয়স্ক জুটির রসায়ন নিয়ে তৈরি চিরসখাও বেশ ভালই মনে ধরেছে দর্শকদের। প্রতিনিয়তই কাহিনী ভিন্ন ভিন্ন প্লটে মোচড় দিচ্ছে।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরশুরাম ৭.২ (স্টার জলসা) 

দ্বিতীয়: ফুলকি, পরিণীতা ৬.৯ (জি বাংলা)

তৃতীয়: জগদ্ধাত্রী, রাজরাজেশ্বরী রাণী ভবাণী ৬.৮ (জি বাংলা, স্টার জলসা)

চতুর্থ: চিরসখা ৬.৫ (স্টার জলসা)

পঞ্চম: রাঙামতী তীরন্দাজ (জি বাংলা) ৬.৩

ষষ্ঠ: চিরদিনই তুমি যে আমার ৫.৪ (জি বাংলা)

সপ্তম: আমাদের দাদামণি ৫.১

অষ্টম: কথা (জি বাংলা) ৪.৯

নবম: কোন গোপনে মন ভেসেছে ৪.১ (জি বাংলা)

দশম: তুই আমার হিরো ৩.৮ (জি বাংলা)

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং