কখন, কীভাবে হল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসে দুর্ঘটনা? রিপোর্ট প্রকাশ রেলের

প্রাথমিক রিপোর্টে ইঞ্জিনের সমস্যা নিয়ে বেশি কিছু বলা হয়নি। তবে দুর্ঘটনাগ্রস্থ ইঞ্জিন ও লোকো পাইলটের (ট্রেন চালক) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির দোহমনি ও নিউ ময়নাগুড়ি স্টেশনের মাঝে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ইঞ্জিন-সহ লাইনচ্যুত হয়েছিল ১০টি কামরা। রেলের দাবি মৃত্যু হয়েছিল ৯ জনের এবং কমবেশী আহত শতাধিক। কিন্তু কেন ঘটল দুর্ঘটনা? এর পিছনে কারও গাফেলতি আছে কিনা জানতে তদন্ত করছে কমিশনার অফ রেলওয়ে সেফটি-র অধীনে এক উচ্চ পর্যায়ের তদন্তকমিটি। কিন্তু এরমধ্যেই দুর্ঘটনার কারণ এবং বিস্তারিত তথ্য জানিয়ে একটি প্রাথমিক রিপোর্ট প্রকাশ করল রেল। রিপোর্টে রয়েছে ঠিক কী ভাবে এই দুর্ঘটনা হয়েছিল এবং ঠিক কোন সময়ে হয়েছিল এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনা ঘটেছে বিকেল ৪.৫৫ মিনিটে। কিন্তু রেল কর্তাদের কাছে খবর পৌঁছয় বিকেল পাঁচটা নাগাদ। পাশাপাশি জানানো হয়েছে, প্রথমিক তদন্ত অনুযায়ী ‘লোড’, ‘লোকো’ এবং ‘প্যান্টো’ (ট্রেনের সঙ্গে ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ যা দিয়ে হয়) ভেঙে যেতে প্রচণ্ড ঝাঁকুনি টের পান চালক। এরপরই তিনি ট্রেনটি নিয়ন্ত্রন করেন এবং থামিয়ে দেন। পরে চালক দেখতে পান ৪-৫টি কামরা লাইনচ্যুত হয়েছে। তবে রিপোর্টে এও জানানো হয়েছে, পরে দেখা যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১০টি কামরা লাইনচ্যুত হয়েছে। রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে ইঞ্জিনের প্রথম দুটি চাকা লাইনে থাকলেও শেষের চাকাগুলি লাইনচ্যুত হয়েছে।

তবে প্রাথমিক রিপোর্টে ইঞ্জিনের সমস্যা নিয়ে বেশি কিছু বলা হয়নি। তবে দুর্ঘটনাগ্রস্থ ইঞ্জিন ও লোকো পাইলটের (ট্রেন চালক) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে, বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে (WAP4) যে গুরুতর সমস্যা ছিল সেটা চালক আগেই টের পেয়েছিলেন। এই বিষয়ে তিনি জলপাইগুড়ি রোড স্টেশনে এসে স্টেশন-মাস্টারকে তা জানিয়েও ছিলেন। তার পর অপেক্ষা না করে তিনি ট্রেন নিয়ে কোচবিহারের উদ্দেশে রওনা দেন। এর পরই দুর্ঘটনা ঘটে। আপাতত দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে নিউ দোমহনি স্টেশনের আলাদা করে রাখা হয়েছে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক