দীর্ঘ সাড়ে তিন বছর বাদে মায়ানমারে প্রত্যাহার জরুরি অবস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ সাড়ে তিন বছর বাদে মায়ানমারে প্রত্যাহার করে নেওয়া হলো জরুরি অবস্থা। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সামরিক জুন্টা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং এক লিখিত আদেশে জরুরি অবস্থা প্রত্যাহারের কথা জানান। পরে এক অডিও বার্তায় জান্তা মুখপাত্র জৌ মিন তুন বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তেরর প্রক্রিয়াও শুরু হয়েছে। সামরিক জুন্টা সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে।

২০২০ সালের নভেম্বরে মায়ানমারে শেষ বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।। ওই নির্বাচনে জয়ী হয়েছিল নোবেল জয়ী অং সান সুচি’র দল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মায়ানমার সেনাবাহিনী। দেশজুড়ে জারি হয় জরুরি অবস্থা। ওই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং, যিনি পরে সামরিক সরকারের প্রধান হন।

সামরিক অভ্যুত্থানের পরেই অং সান সুচি ও তার নেতৃত্বাধীন এনএলডি সরকারের মন্ত্রী, শীর্ষ নেতা ও সাংসদদের গ্রেফতার করা হয়। অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নামায় এনএলডির কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। গত বছর জান্তা সরকার এনএলডির নিবন্ধন বাতিল করে, ফলে দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।।

গত বুধবার রাজধানী নেপিদোতে এক অনুষ্ঠানে হ্লাইং বলেন, ‘আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। এখন দ্বিতীয় অধ্যায়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছি। সেই অধ্যায়ে যাওয়ার প্রবেশপথ হলো নির্বাচন। আমরা ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করব।’ আসন্ন নির্বাচনে জেনারেল হ্লাইং নিজে প্রার্থী হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, সরাসরি নির্বাচন না করলেও এমন কোনও দলকে ক্ষমতায় বসাতে পারেন যারা তাঁর হাতের পুতুল হয়ে থাকবে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের