গাছপালা শুকিয়ে যাওয়া, বৈদ্যুতিন যন্ত্রপাতি খারাপ হওয়া কি অশুভ লক্ষণ? বাস্তুশাস্ত্র থেকে বুঝুন

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজে সাধারণত দুই ধরণের সামাজিক মর্যাদা সম্পন্ন মানুষ রয়েছে – ধনী এবং দরিদ্র। যাদের পর্যাপ্ত সম্পদ, সম্পত্তি এবং আয় আছে সমাজের চোখে তাঁদের ধনী শ্রেণিতে রাখা হয়। যাদের এই সকল কিছুর অভাব রয়েছে এবং এমনকি মৌলিক চাহিদাও পূরণ করতে অক্ষম সমাজ তাঁদের দাগিয়ে দিয়েছে দরিদ্র বলে। টাকার অভাব ঘটলে মানুষ নিজেকে দুর্ভাগা ভাবতে শুরু করেন। কিন্তু মাঝে মাঝে এমন হয় ভাল চলতি ব্যবসা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, বা বাড়িতে রাখা সমস্ত টাকা অসুস্থতা বা অন্য কোনও প্রয়োজনে খরচ হয়ে গেল। কখনও কখনও তো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে লোন নিতে হয় মানুষকে। বর্তমান সময়ে লোন পাওয়া ঠিক যতটা সোজা, তার EMI শোধ করা ততটাই কঠিন। কালঘাম ছুটে যায় মানুষের লোনের টাকা শোধ করতে।

অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানুষ প্রচুর উপার্জন করছে, কিন্তু কিছু না কিছু কারণে তা খরচ হয়ে যায়। অর্থাৎ বলা যায় মানুষ কিন্তু প্রথম থেকেই দরিদ্র থাকে না, কিন্তু হঠাৎ করে জীবনে এমন সমস্যা দেখা দেয় যে অর্থের অভাব দেখা দেয়। কখনো কি ভেবে দেখেছেন কেন হঠাৎ করে জীবনে কেন এমন দুর্ভাগ্যজনক পরিবর্তন আসে?

জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞরা বলেন, জেনে বা না জেনে আমরা আমাদের বাড়িতে এমন কিছু জিনিস রাখি যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এই জিনিসগুলি থাকলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এর পাশাপাশি, এই সব জিনিস জীবনে সাফল্য অর্জনের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে। অতএব, আপনার ঘর থেকে এই জিনিসগুলি অবিলম্বে সরিয়ে ফেলুন।নাহলে এই জিনিসগুলি দ্রুত নেতিবাচক শক্তি বৃদ্ধি করবে।

খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিন সরঞ্জাম: বাড়িতে খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিন সরঞ্জাম থাকলে তৎক্ষণাৎ তা মেরামত করুন অথবা বাড়ি থেকে সরিয়ে ফেলুন। এই সব জিনিস নেতিবাচক শক্তি বৃদ্ধি করে যা অর্থ প্রবাহকেও বাধাগ্রস্ত করে।

শুকিয়ে যাওয়া গাছপালা: গাছপালার সবুজ রঙ সতেজতা এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। এই কারণেই বাস্তুশাস্ত্রে গাছের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। সবুজ গাছপালা বাড়ির জন্য শুভ এবং ইতিবাচক বলে মনে করা হয়। কিন্তু যদি কোনও গাছ শুকিয়ে যায়, তাহলে তা তুলে ফেলে নতুন গাছ লাগানো উচিত।

মৌমাছির চাক: যদি মৌমাছিরা ঘরের মধ্যে তাদের বাসা অর্থাৎ মৌচাক তৈরি শুরু করে, তাহলে তা ভাল বলে বিবেচিত হয় না। ঘরে মৌচাক তৈরি হলে তা দুর্ভাগ্যকে ডেকে আনে। যদিও কিছু বিশেষজ্ঞ বাড়িতে মৌমাছির চাক তৈরি করাকে সম্পদের ভারসাম্য হিসেবেও বিবেচনা করেন। তাদের বিশ্বাস অনুযায়ী মৌমাছি যদি এমন ঘরে মৌচাক তৈরি করে যেখানে অর্থের অভাব রয়েছে, সেখানে আর্থিক লাভ হবে। আর সম্পদপূর্ণ গৃহে মৌমাছি চাক তৈরি করা মানে সেখানে সম্পদের হ্রাস ঘটে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের