বাড়ির উত্তর দিকে রাখুন এই রঙের গজমূর্তি, আপনার সিন্দুক কখনও ফাঁকা থাকবে না

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাস্তুশাস্ত্রে এবং ফেং শুইতে হাতিকে অত্যন্ত পবিত্র হলে মনে করা হয়। সেই জন্য বহু বাড়িতে হস্তি মূর্তি দেখা যায়। গজ মূর্তি কিন্তু শুধুমাত্র গৃহসজ্জার জন্য নয়, এটি সমৃদ্ধি, স্থিতিশীলতা, বুদ্ধিমত্তা এবং সৌভাগ্যের প্রতীক। বলা হয় ঘরে হস্তিমূর্তি রাখলে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে। পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও লাভবান হওয়া যায়। হাটি সবসময়তেই শক্তি ও স্থিতিশীলতার প্রতীক। আসুন জেনে নেওয়া যাক কোন ঘরে কোন রঙয়ের হাতি রাখা ভাল।

সাদা হাতি

শ্বেত হস্তি মূলত শান্তি, পবিত্রতা এবং সৌভাগ্যের প্রতীক। সাদা রঙের হস্তিমূর্তি সব সময়তেই ঠাকুরঘরে রাখা ভাল।

কালো হাতি

কৃষ্ণবর্ণের হস্তিমূর্তি শক্তি ও সুরক্ষার প্রতীক। এটি সব সময় নেতিবাচক শক্তিকে দূরে রাখে। তাই কৃষ্ণবর্ণের গজ মূর্তি সবসময় প্রধান দরজার কাছে রাখবেন।

সোনালি হাতি

সোনালি রঙের হস্তিমূর্তি সমৃদ্ধি, সম্পদ এবং ঐশ্বর্যের প্রতীক। এটি লকারে বা অফিসে রাখতে পারেন। এই রঙের হাতি সব সময় উত্তর দিকে রাখা শুভ বলে মনে করা হয়।

লাল হাতি

রক্তবর্ণের হস্তিমূর্তি শক্তি, সাহস ও আবেগের প্রতীক। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের গজমূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

সবুজ হাতি

সবুজ রঙের হস্তি মূর্তি স্বাস্থ্য, সতেজতা এবং ইতিবাচকতার প্রতীক বলে মনে করা হয়। সবুজ রঙের হাতির মূর্তি নেতিবাচকতা দূর করে। সেই সঙ্গে মানসিক চাপ ও ক্লান্তি কমায়। তাই সবুজ রঙের হাতি শোয়ার ঘরে রাখলে মানসিক স্বাস্থ্য উন্নত হয়, ঘুম ভাল হয়।

আবার এও বিশ্বাস করা হয় যে যে হাতিমূর্তির শুঁড় উপরের দিকে থাকে সেই হাতি শক্তি, সমৃদ্ধি, সৌভাগ্য নিয়ে আসে। যে হাতির শুঁড় নীচের দিকে থাকে সেই হাতি সব সময়তেই ধৈর্য, শান্তি ও স্থিতিশীলতার প্রতীক।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের