National Film Awards 2025: সেরা অভিনেতা শাহরুখ-বিক্রান্ত, সেরা অভিনেত্রী রানি

জওয়ান ছবির জন্যে শাহরুখ খান এবং 12th Fail এর জন্যে বিক্রান্ত ম্যাসি যুগ্মভাবে জাতীয় পুরস্কার পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপেক্ষার প্রহর শেষ! ঘোষিত হল ৭১ তম জাতীয় পুরস্কার প্রাপকদের নাম। শুক্রবার (১ অগস্ট) নিউ দিল্লির জাতীয় মিডিয়া সেন্টারে চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রোটোকল অনুযায়ী, এবারের জাতীয় পুরস্কার অনুষ্ঠানে ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে CBFC (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) থেকে সার্টিফিকেশন প্রাপ্ত চলচ্চিত্রগুলিকে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ এই পুরস্কার অনুষ্ঠানের জন্যে ২০২৩ সালের চলচ্চিত্রগুলি থেকে বাছাই করা হয়েছে। তবে এটা বলাই বাহুল্য যে, সাম্প্রতিক অতীতে ভারতীয় চলচ্চিত্রের জন্য ২০২৩ সাল ছিল সবচেয়ে সফলতম বছরগুলির মধ্যে একটি। কারণে এই বছরে সবথেকে বেশি তব বাণিজ্যিকভাবে সফল হয়েছে ভারতীয় চলচ্চিত্র মহল। ২০২৩ সালে পাঠান, Animal, 12th fail, ওএমজি 2, রকি অর রানি কি প্রেম কাহানি, দ্য কেরালা স্টোরি, আদিপুরুষের মতো একাধিক জনপ্রিয় হিন্দি ছবি মুক্তি পেয়েছিল। তেলেগু সিনেমায়, সীতা রামম, মধুর মাস, বালাগাম, দশরার মতো চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। তামিল সিনেমায়, জেলার এবং লিওর মতো চলচ্চিত্রগুলি ব্যাপক ব্লকবাস্টার হিসাবে প্রমাণিত হয়েছিল। নানপাকাল নেরাথু মায়াক্কাম, 2018 এভরিন ইজ আ হিরো, ইরাত্তা, কাথাল – দ্য কোর, অদ্রিষ্য জলকাঙ্গাল-এর মতো মালায়ালম ছবিগুলিও ২০২৩ সালে মুক্তি পেয়েছিল।

২০২৪ সালে ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তখন ঋষভ শেট্টি কান্তারার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। সেরা অভিনেত্রীর পুরস্কার তিরুচিত্রম্বলামের জন্য নিথ্যা মেনেন এবং দ্য কচ এক্সপ্রেসের জন্য মানসী পারেখ যুগ্মভাবে বিজয়ী হয়েছিলেন। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন সূরজ বরজাতিয়া। তিনি তার চলচ্চিত্র উঁচাই-এর জন্য পুরষ্কার পেয়েছিলেন এবং সেরা ফিচার ফিল্ম জিতেছিল মালায়ালাম ছবি আতম এবং মণি রত্নমের Ponniyin Selvan I বিভিন্ন বিভাগে চারটি পুরস্কার জিতেছে যাতে এটি বছরের সবচেয়ে বড় বিজয়ী হয়। যাই হোক, ২০২৩ সাল জুড়ে বলিউড কাঁপিয়েছে শাহরুখ খান। তাঁর তিনটি ছবি মুক্তি পেয়েছিল এবং সবগুলোই সুপারহিট হয়েছিল। আর তার মুল্য পেলেন অভিনেতা। ৩৩ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে প্রথম জাতীয় পুরস্কার পেলেন সুপারস্টার। স্বার্থক হল তাঁর দীর্ঘ অভিনয় জীবন। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে জাতীয় পুরস্কার পেলেন কোন অভিনেতা এবং অভিনেত্রী, এবং সেরা চলচ্চিত্র কোনটি হল?

সেরা অভিনেতা: জওয়ান ছবির জন্যে শাহরুখ খান এবং 12th Fail এর জন্যে বিক্রান্ত ম্যাসি যুগ্মভাবে জাতীয় পুরস্কার পেয়েছেন।

সেরা অভিনেত্রী: মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে অভিনয়ের জন্য রানি মুখোপাধ্যায় সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।

সেরা পার্শ্ব অভিনেতা: পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় পুরস্কার পেয়ে লন বিজয়রাঘবনের পুলকালাম (মালায়ালম) এবং মুথুপেত্তাই সোমু ভাস্কর।

সেরা পার্শ্ব অভিনেত্রী: সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে যুগ্মভাবে জাতীয় পুরস্কার পেয়েছেন জানকি বোদিওয়ালা (ভাশ) এবং উর্বশী রাউতেলা
(উলাঝুক্কু)।

সেরা শিশুশিল্পী: শ্রেষ্ঠ শিশু শিল্পীর জন্য জাতীয় পুরষ্কার ভাগ পেয়েছে অভিনেতা গান্ধগ তথা চেট্টু (তেলেগু), সুকৃতি ভেনির, জিপসি (মারাঠি), কবির খান্ডারে, নাল 2 (মারাঠি), ত্রিশা থাসার, শ্রীনিবাস পোকাওলে এবং ভার্গবের।

সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: পিভিএন এস রোহিতের বেবি (তেলেগু) সেরা পুরুষ প্লেব্যাক গায়কের জাতীয় পুরস্কার পেয়েছে।

সেরা মহিলা প্লেব্যাক গায়িকা: জওয়ান ছবির জন্যে শিল্পা রাও সেরা মহিলা প্লেব্যাক গায়িকার জাতীয় পুরস্কার জিতেছেন।

সেরা চিত্রগ্রহণ: কেরালা স্টোরির প্রশান্তনু মহাপাত্র সেরা চিত্রগ্রহণের জন্য জাতীয় পুরস্কার জিতেছেন।

সেরা সংলাপ লেখক: “সিরফ এক বান্দা কাফি হ্যায়” (হিন্দি) সেরা সংলাপ লেখার জন্যে দীপক কিংরানি জাতীয় পুরস্কার জিতেছে।

সেরা চিত্রনাট্য: রামকুমার বালাকৃষ্ণানের তামিল ভাষায় পার্কিং। সাই রাজেশ নীলমের ‘বেবি’ (তেলেগু)।

সেরা পোশাক নকশা: শচীন লাভলেকারের স্যাম বাহাদুর, দিভুয়া গম্ভরি এবং নিদ্ধি গম্ভীর।

সেরা মেকআপ: শ্রীকান্ত দেশাইয়ের স্যাম বাহাদুর সেরা মেকআপের জন্য জাতীয় পুরস্কার পেয়েছে।

সেরা সঙ্গীত পরিচালনা: সন্দীপ রেড্ডি ভাঙার ‘অ্যানিম্যাল’।

সেরা সঙ্গীত পরিচালক: জিভি প্রকাশ কুমারের বাথি (তামিল)।

সেরা গানের কথা: কাসালা শ্যামের লেখা বালাগাম (তেলেগু) সেরা গানের জন্য জাতীয় পুরস্কার জিতেছে।

সেরা বাংলা চলচ্চিত্র: ডিপ ফ্রিজ সেরা বাংলা ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছে।

সেরা হিন্দি চলচ্চিত্র:’ জ্যাকফ্রুট’ সেরা হিন্দি ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছে।

সেরা কোরিওগ্রাফি: রকি অর রানি কি প্রেম কাহানিতে “ধোদোরা বাজে রে” সেরা কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার জিতেছে।

সেরা নন-ফিচার ফিল্ম: সৌম্যজিৎ ঘোষের “ফ্লাওয়ারিং ম্যান” (হিন্দি) সেরা নন-ফিচার ফিল্মের জন্য জাতীয় পুরস্কার জিতেছে।

সেরা শিল্প ও সংস্কৃতি চলচ্চিত্র: কামাখ্যা নারায়ণ সিং-এর ‘টাইমলেস তামিলনাড়ু’ নন-ফিচার ফিল্ম বিভাগে সেরা শিল্প ও সংস্কৃতি চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতেছে।

সেরা তথ্যচিত্র: ঋষিরাজ আগরওয়ালের গড ভলচার অ্যান্ড হিউম্যান সেরা তথ্যচিত্রের জন্য জাতীয় পুরস্কার জিতেছে।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের জুরি বোর্ড কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজুর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে পুরস্কারপ্রাপ্তদের তালিকা জমা দিয়েছিলেন। ১৯৫৪ সালে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়, যা পূর্বে রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে পরিচিত ছিল। সেই বছরগুলিতে, শুধুমাত্র বিভিন্ন আঞ্চলিক ভাষার সেরা চলচ্চিত্রগুলিকে স্বীকৃতি এবং পুরষ্কার দেওয়া হত। চলচ্চিত্রগুলিতে কাজ করা অভিনেতা এবং প্রযুক্তিবিদদের জন্য পুরষ্কার প্রথম দেওয়া হয়েছিল ১৯৬৭ সালে। রাত অর দিন ছবিতে অভিনয়ের জন্য নার্গিসই প্রথম অভিনেত্রী যিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। একই বছর উত্তম কুমার অ্যান্টনি ফিরিঙ্গি এবং চিড়িয়াখানার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের