ব্রহ্ম মুহূর্তে আজ নক্ষত্র পরিবর্তন করছে সূর্য, পাঁচ রাশির জন্য শুরু শুভ সময়

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহদের রাজা সূর্য। বিজ্ঞানে যতই সূর্যকে নক্ষত্রের মধ্যে শ্রেষ্ঠ বলা হোক না কেন জ্যোতিষশাস্ত্রে সূর্য আসলে একটি গ্রহ। তাই তার স্থানও অত্যন্ত বিশেষ। জ্যোতিষ শাস্ত্রে সূর্যদেবকে সম্মান এবং প্রতিপত্তির কারক হিসেবে বিবেচনা করা হয়। ৩ অগস্ট অর্থাৎ আজ রবিবার নক্ষত্র পরিবর্তন করেছেন সূর্যদেব। ভোর ৪: ৪৬ মিনিটে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে কর্কট রাশি থেকে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করে ফেলেছেন তিনি। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং সম্মানের অধিপতি। কিছু রাশির জন্য এই নক্ষত্র পরিবর্তনকে শুভ বলে মনে করা হয়। আসুন জেনে নিই সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবেন।

কর্কট রাশি

সূর্যদেব কর্কট রাশির লগ্নে অবস্থান করে অশ্লেষা নক্ষত্রে গোচর করবেন। এর ফলে এই রাশির জাতকদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনার বৌদ্ধিক ও সৃজনশীল ক্ষমতা বিকশিত হবে, যা চাকরি বা ব্যবসায় অগ্রগতির জন্য নতুন সুযোগ প্রদান করতে পারবে।

মিথুন রাশি

সূর্যের নক্ষত্র পরিবর্তন মিথুন রাশির দ্বিতীয় ঘরে প্রভাব ফেলবে। বিপণন সম্পর্কিত কাজে আপনি সাফল্য পাবেন। বিনিয়োগের জন্য সময় অনুকূল।

তুলা রাশি

সূর্যদেব তুলা রাশির দশম স্থানকে প্রভাবিত করবেন যা কাজে সাফল্য আনবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি পাবে যা সহকর্মীদের মুগ্ধ করবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের নবম ঘরে সূর্যদেব প্রভাব ফেলবেন। ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতি হবে। দীর্ঘ ভ্রমণ বা উচ্চ শিক্ষার জন্য আপনার আরও ভাল সুযোগ আসতে পারে। আপনি নতুন দায়িত্ব পেতে পারেন।

মীন রাশি

সূর্যদেব মীন রাশির পঞ্চম ঘরে প্রভাব ফেলবেন। এই কারণে জাতকরা সৃজনশীলতা, প্রেম এবং বৌদ্ধিক কর্মে সাফল্য পাবেন। শিক্ষার্থীরা নতুন দক্ষতায় শেখার সুযোগ পাবে।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন