পুরী বা চিল্কা নয়, চলতি মাসে তিনদিনের ছুটিতে ঘুরে আসুন ওড়িশার এই তিন স্থানে

Share:

নিজস্ব প্রতিনিধি:  এখন আর ঘুরতে যাওয়া মানে শুধু ‘দিপুদা’ নয়। আগে বাঙালি চার, পাঁচ দিন ছুটি ম্যানেজ করতে পারলেই মানুষ বেরিয়ে পড়ত দিঘা, পুরি, দার্জিলিং। এখন ভারতের প্রায় প্রতিটি রাজ্যে বিভিন্ন অফ বিট জায়গার সন্ধান মিলছে। তাই দিপুদারও আদর কমেছে। অফ বিট স্থানগুলিতে সারা বছরই ভিড় লেগে থাকে। আগে যেমন ওড়িশা বলতেই মানুষ বুঝত পুরী, কোনারক, চিল্কা। এখন কিন্রু তা নয়। বর্তমানে ওড়িশা বলতে মানুষ বোঝে সিমলিপাল, দাড়িবাড়ি, সাতকোশি, ভেটনাইয়ের মতো। এইসব স্থান ঘুরে দেখতে যে ভীষণ কিছু সময় লাগে তাও নয়। হাতে চার দিনের ছুটি থাকলেই কলকাতা থেকে ঘুরে আসা যায় ওড়িশার এইসব স্থান থেকে। কীভাবে যাবেন, কোথায় যাবেন আজ এই প্রতিবেদনে রইল সেই সংক্রান্ত টিপস

সিমলিপাল

যারা জঙ্গল ভালবাসেন তাদের জন্য এক আদর্শ জায়গা হল সিমলিপাল। ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত এই গহীন অরণ্যে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন নানা রকম জন্তু জানোয়ার। বর্ষাকালে এই জঙ্গলের একরকম সৌন্দর্য, শীতে আর একরকম। বর্ষাকালে চারদিকে সবুজ আর শীতে যেন কিছুটা ন্যাড়া। যতদূর চোখ যায় শুধু বিস্তীর্ণ ঘাস জমি। গহীন জঙ্গলের মধ্য দিয়ে সুতোর মতো বয়ে চলেছে খৈরি, সারাণ্ডী, পলপলার মতো নদী। দূরে হাতছানি দিয়ে ডাকবে খৈরিবুরু ও মেঘাসানি পাহাড় । সিমলিপাল হল এমন একটা জায়গা যেখানে একইসঙ্গে পাহাড়, জঙ্গল, ঝড়না সবই দেখা যায়। জঙ্গলের একেবারে শেষে গেলে দেখা মিলবে দুটি জলপ্রপাতের। নাম বরেহিপাণি ও জোড়ান্ডা।  জলপ্রপাতের শ্বেত শুভ্রফেনিল জলরাশি মুগ্ধ করবে আপনাকে। প্রতি বছর ১ নভেম্বর থেকে ১৫ জুন পর্যন্ত সিমলিপালের জঙ্গল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। ওই সময় সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পর্যটকরা ঘুরে দেখতে পারেন এই অনন্য সুন্দর বনভূমিকে। যদি কপাল ভাল থাকে দেখতে পাবেন ময়ূর, হাতি, হরিণ, সম্বর, নানারকম বিষধর সাপ, বিভিন্ন প্রজাতির পাখি সহ অন্যান্য বন্য প্রাণ। আর যদি কপাল ঠুকে একবার বাঘের দেখা পেয়ে যান ক্যামেরাবন্দি  করতে ভুলবেন না কিন্তু। বাড়ি এসে দেখাতে হবে যে।

কীভাবে যাবেন: সিমলিপাল যাওয়া খুব সহজ। হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেস ধরুন, তার পরে বালেশ্বরে নেমে সেখান থেকে চলে আসুন সিমলিপাল।

কুলডিহা

চাঁদিপুর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কুলডিহা। এটিও একটি জঙ্গল। ১৯৮৪ সালে কুলডিহা অভয়ারণ্যের স্বীকৃতি পেয়েছিল। এই জঙ্গলে আছে চিতা, হরিণ, পাইথন, সম্বর, হাঁতি, ভল্লুকসহ নানা জীবজন্তু। কুলডিহার জঙ্গলে প্রবেশ করতে গেলে অবশ্যই অনুমতি লাগে। যারা বুদ্ধদেব গুহর উপন্যাস পড়তে ভালবাসেন তাদের জন্য এই কুলডিভা একেবারে আদর্শ স্থান। এখানে শাল-মহুয়ার ঘন জঙ্গলের মাঝে রুক্ষ পাহাড় আর প্রকৃতি আপনাকে নিয়ে যাবে রূপকথার দেশে। যারা কুলডিহা আসতে চান তারা চেষ্টা করুন পূর্ণিমায় যেতে। পূর্ণিমা তিথিতে এই জঙ্গলের রূপ ভাষায় প্রকাশ করা যায় না। কুলডিহা থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত জোয়াচূয়ার বন বাংলো। চান তো রাত্রিবেলা সেখানেই থাকতে পারেন, ভাবুন এমন একটি বন বাংলোয় আপনি রাত্রিবাস করছেন আর চারদিক থেকে ভেসে আসছে পশুপাখির আওয়াজ, এমন রাত্রিবাস চিরস্মরণীয় হয়ে থাকবে কিনা জীবনে?

কীভাবে যাবেন: কুলডিহা যেতে হলে বালেশ্বর নামুন, সেখান থেকে চলে যান। সঙ্গে করে অবশ্যই কিছু খাবার দাবার নিয়ে যাবেন। একেবারে জঙ্গল তো, খাবারের পরিমাণ বড়ই কম।

সাতকোশিয়া

সাতকোশিয়া এখনও পর্যন্ত অন্যান্য অফবিট জায়গাগুলির মতো জনবহুল হয়ে পড়েনি। ঘন সবুজ পাহাড়ের মধ্য দিয়ে সাত ক্রোশ পথ পাড়ি দিয়ে আসতে হয় এই স্থানে,তাই এমন নামকরণ। সাতকোশিয়াতেই রয়েছে দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প। মহানদীর চরে এখানে চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে ভরিয়ে রাখবে। নদীর ধারে পৌঁছে দেখতে পাবেন নানা রঙের বিলাসবহুল ক্যাম্প। এগুলি পরিচিত টিকরপাড়া নেচার ক্যাম্প নামে। মহানদীর চরের কাছে এসে নদী থেকে জল খেয়ে যায় বন্যপ্রাণীরা। আপনি ঘুরতে ঘুরতে হয়তো দেখতে পাবেন কুমির বা ঘরিয়াল অলসভাবে রোদ পোহাচ্ছে নদীর চরে। চারপাশের জঙ্গল জুড়ে কোথাও হাতি, কোথাও লেপার্ড, ভল্লুক, হরিণ, বাঘেদের অবাধ বিচরণ এখানে। তাই ঘুরতে হলে অবশ্যই গাইড নিয়ে ঘুরবেন।

কীভাবে যাবেন: সাতকোশিয়া যেতে হলে ফলকনামা এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস বা জগন্নাথ এক্সপ্রেসে চড়ে পৌঁছে যান কটক। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন সাতকোশিয়া জঙ্গলের মধ্যে যদি রাত কাটাতে চান তাহলে অবশ্যই দেখে নিন নেচার ক্যাম্প ।

ভেটনাই

কৃষ্ণসার হরিণ দেখার জন্য আদর্শ স্থান হল ভেটনাই। এখানে রয়েছে বহু বিরল প্রজাতির হরিণ। এখানকার গ্রামের মানুষদের আদর ভালবাসায় আপনি মুগ্ধ হবেন। কৃষ্ণসার হরিণকে আদিবাসীরা মনে করেন পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক। তাই এখানে এলে অবশ্যই হরিণ দর্শন করুন। চারদিকে দেখতে পাবেন সবুজ ঘেরা পাহাড়, আর সেখানে পাহাড়ি তৃণভূমিতে খেলে বেড়াচ্ছে সম্পূর্ণ হরিণের পরিবার। না দেখলে বিশ্বাস হবে না প্রকৃতি আর তার সন্তানেরাও এত সুন্দর হয়!

কীভাবে যাবেন: হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেসে করে পৌঁছে যান বেরহামপুর। সেখান থেকে ৬২ কিলোমিটার দূরেই ভেটনাই। স্টেশন থেকে ভেটনায় যাওয়ার গাড়িও পেয়ে যাবেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের