সন্দেশখালিতে বিজেপিতে বড়সড় ভাঙ্গন, কয়েকশো বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে বিজেপির ভাঙ্গন, কয়েকশো বিজেপির সক্রিয় কর্মী তৃণমূলে যোগদান করলেন ।বিধায়ক সুকুমার মাহাতোর হাত থেকে পতাকা তুলে নিলেন তারা।সন্দেশখালির (Sandeshkhali)বেড়মজুর- ২ পঞ্চায়েতের ঘটনা।সোমবার সন্দেশখালি বেড় মজুর ২ পঞ্চায়েতের একটি ঢালাই রাস্তার উদ্বোধন ছিল। সেই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিল সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। সেই উদ্বোধনী অনুষ্ঠানে বেড়মজুর ২- (Bermajur ) এর কয়েকশ সক্রিয় বিজেপি কর্মী সুকুমার মাহাতোর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগদান করলেন। এই যোগদান নিয়ে সন্দেশখালি তৃণমূলের ভিত আরো শক্ত হলো বলে মনে করছে তৃণমূলের নেতৃত্ব ।

এই যোগদান প্রসঙ্গে বিধায়ক সুকুমার মাহাতো(MLA Sukumar Mahato) বলেন, সন্দেশখালির বেড়মজুর এলাকায় গত লোকসভা নির্বাচনে যারা বিজেপির হয়ে রাস্তায় নেমে আন্দোলন করছিল তার জ্বালিয়েছিল তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে খুশি হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিন আরও ওই এলাকার সক্রিয় বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগ দেবেন এবং উন্নয়নের গতি এগিয়ে নিয়ে যাবেন। মোট ৩০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদানি ইচ্ছে প্রকাশ করলেও সোমবার প্রথম দফায় ১০০ জন সক্রিয় বিজেপির কর্মী ঘাসফুল শিবিরে যোগ দেন।

সোমবার বেড়মজুরের দেড় কোটি টাকা ব্যয় দুটি রাস্তার উদ্বোধন করা হয়। ওই রাস্তার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো। এখানেই গ্রামবাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পের শরিক হতে যারা বিগত লোকসভা নির্বাচনে বিজেপির পতাকা তলে আশ্রয় নিয়েছিলেন তারা ঘাসফুল শিবিরে যোগ দেন। এর আগেও সন্দেশখালির বিভিন্ন এলাকায় এবং রেখা পাত্রের ঘনিষ্ঠ সহযোদ্ধারা তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর