মঙ্গলে ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর, কড়া নিরাপত্তা ঘাটালে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: প্রবল বৃষ্টির জেরে নাজেহাল রাজ্যের বিস্তীর্ণ জেলা। অন্যদিকে ডিভিসি থেকে টানা জল ছাড়ার কারণে রাজ্যের একাধিক বেলা জলমগ্ন হয়ে পড়েছে। ঘাটাল থেকে শুরু করে হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মালদার একাধিক এলাকা জলের তলায় রয়েছে। নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। অত্যন্ত খারাপ পরিস্থিতি ঘাটালের।

ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কোন মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি দেখতে চাননি বলেই জানা যায়।। ঘাটাল মাস্টার প্যান্ট বাস্তবায়িত করার প্রকল্প ঘোষণা করে সেই সাহস দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঘাটাল পরিদর্শনে যাচ্ছেন তিনি।

মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি পরিদর্শনের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঘাটাল আরগোড়া চাতাল। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে গার্ড রেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে স্বাগত ও অভিনন্দন জানানোর জন্য উদ্যোগ নিয়েছে তৃণমূলের ঘাটাল সংগঠনিক জেলা কমিটি।

কেন্দ্রের টাকা ছাড়াই রাজ্যের নিজস্ব টাকায় ঘাটালে মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিভাবে কাজ চলছে এবং বর্তমানে পরিস্থিতি কি সেটাই দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বন্যা বিধ্বস্ত মানুষ কি অবস্থায় রয়েছেন তাদের কাছে সময়মতো ত্রাণ পৌঁছেছে কিনা সবটাই খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ঘাটাল পরিদর্শন করে বুধবার ঝাড়গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে থাকবেন তিনি।

উল্লেখ্য,  ঘাটালের প্রায় ১৩টি ওয়ার্ড জলের তলায় চলে গিয়েছে। জলমগ্ন ৫টি পঞ্চায়েত এলাকা। সেখানে নৌকো ছাড়া চলাফেরা করা সম্ভব হচ্ছে না।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা