তারাতলায় পরিত্যক্ত গুদামে আগুন, ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের শহরে আগু আতঙ্ক। তারাতলায় পরিত্যক্ত গুদামে আগুন। ঘটনাস্থলে চারটি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আগুন দেখা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে তারাতলা থানার পুলিশবাহিনী।

জানা গিয়েছে, তারাতলার ওই গুদাম পরিত্যক্ত অবস্থায় পড়েছিব। তার সামনে অনেক পরিত্য়ক্ত এসির কন্টেনার ছিল। সেই কন্টেনারেই আগুন লাগে। স্থানীয়রাই বিষয়টি প্রথমে দেখতে পায়। দ্রুত খবর দেওয়া হয় তারাতলা থানা ও দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আগুন নেভানোর কাজ চালাচ্ছেন তাঁরা। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ আসতে একটু সময় লাগবে।

পুরনো এসির কন্টেনারে আগুন লাগার পরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এই গুদামের উল্টোদিকে রয়েছে একটি ইংরেজি মাধ্যম স্কুল। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। দমকলের পক্ষ থেকে আগুন লাগা নিয়ে এখনও কিছু জানায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পরেই জানার চেষ্টা চলবে পরিত্যক্ত গুদামে কীভাবে আগুন লাগল।

উল্লেখ্য, গত শনিবার কলকাতায় বন্ডেলগেট এলাকায় দেজ মেডিক্যালের ওষুধের কারখানায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়তেই দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। ওই কারাখানায় রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়েছে। ওই বিল্ডিংয়ের দোতলা ও ছাদে উঠে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ চালায়।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?