বাংলাদেশি মডেল শান্তাকে কু-প্রস্তাব দিয়ে হোটেলে ডেকেছিলেন রাজীব, বিতর্কে মুখ খুললেন পরিচালক

শান্তা জেরার মুখে পুলিশকে অভিযোগ করে ছিলেন যে, পরিচালক রাজীব বিশ্বাস তাঁকে প্রায়শই কু প্রস্তাব দিয়ে হোটেল ডাকতেন। সত্যিই কী তাই?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়েছেন মডেল অভিনেত্রী শান্তা পাল। বর্তমানে তাঁকে নিয়ে বিতর্ক তুঙ্গে। বাংলাদেশি হয়েও তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের আধার কার্ড, পাসপোর্ট। গত ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পালকে। তাঁকে গ্রেফতারের পর থেকেই কেঁচো খুড়ে একের পর এক কেউটে বেরোচ্ছে। তাঁকে নিয়ে বিতর্ক তুঙ্গে। বিস্তর জলঘোলা চলছে। তিনি কীভাবে ভারতে এসেছিলেন, কীভাবেই বা নিজের নামে আধার কার্ড বানালেন? সবটাই এখন কৌতুকপূর্ণ। সূত্রের খবর, এই মডেল নাকি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’-এও যোগ দিয়েছিলেন। পাশাপাশি টলিউডের অনেকের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। নাম উঠেছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাসেরও। শান্তা জেরার মুখে পুলিশকে অভিযোগ করে ছিলেন যে, পরিচালক রাজীব বিশ্বাস তাঁকে প্রায়শই কু প্রস্তাব দিয়ে হোটেল ডাকতেন। সত্যিই কী তাই? তবে রাজীব বিশ্বাস পুরো অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তিনি সদ্য কৃষ্ণনগর থেকে ফিরেছেন, তাঁর বাবা-মা খুবই অসুস্থ। তিনি শুনেছেন শান্তা নামের এক মহিলা তাঁর নামে অভিযোগ করেছেন যে, তিনি নাকি তাঁকে হোটেল ডেকেছিলেন। কিন্তু শান্তা নামের কাউকে তিনি চেনেন না। কখনও পরিচয়ও হয়নি।কারণ ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু শান্তা নামের কারো সঙ্গে তাঁর পরিচয় হয়নি। আসলে রাজীবের নামে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকেই শান্তাকে কেউ কু প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ রাজীবের। পরিচালক আরও জানান, ‘এটা বড় সমস্যা। সোশ্যাল মিডিয়ায় আমার নামে অনেক ভুয়ো প্রোফাইল রয়েছে। যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলে সেটাই বুঝতে পারি না।’ এদিকে বর্তমানে বাংলাদেশে বেশ কিছু ছবি তৈরির আলোচনায় রয়েছেন রাজীব। কলকাতাতেও কিছু মশালাদার বাণিজ্যিক ছবি তৈরির ইচ্ছা রয়েছে তাঁর।

উল্লেখ্য, গতকালই বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো ভারতীয় নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে আরও একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। গত মঙ্গলবার (৫ অগস্ট) সকালেই নৈহাটি থেকে সৌমিক দত্ত নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই মেমারি থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। প্রসঙ্গত, বাংলাদেশিদের নামে নালিশ ঠুকতে গিয়েই কলকাতা পুলিশের হাতে গত মঙ্গলবার পাকড়াও হয়েছিলেন বাংলাদেশি মডেল শান্তা পাল। তার কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড পাওয়া গিয়েছে। একটি নয়, দুটো আধার কার্ড পাওয়া গিয়েছে। একটি বর্ধমানের ও অন্যটি কলকাতার। বর্ধমানের আধার কার্ডের ঠিকানায় লেখা আছে শান্তা পাল, গ্রাম গোপালপুর, রজডাঙ্গা, প্রযত্নে স্বপন পাল। ২০২০ সালে সেই আধার কার্ড ইস্যু হয়। যদিও স্থানীয়রা জানিয়েছেন, শান্তা কোনও দিন তাদের এলাকায় ছিলেন না। ভারতীয় নথির পাশাপাশি শান্তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশি পাসপোর্ট। এছাড়াও মিলেছে বাংলাদেশি বিমানের কর্মী পরিচয়পত্র। পুলিশ জানিয়েছে শান্তার আসল বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। বাংলাদেশে শান্তা দু’টি প্রতিষ্ঠানে মডেল হিসাবে কাজ করতেন। বাংলাদেশি সিনেমাতেও কাজ করেছেন। কয়েক বছর আগে তেলুগু ছবিতে অভিনয়ের দৌলতে এপারে আসেন। তার পরে আর ফিরে যাননি বেশ কয়েকটি ডেরা বদলে ঘাঁটি গেড়েছিলেন। ২০২৩ সালে যাদবপুরের কাছে বিক্রমগড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। সেখান থেকেই তিনি গ্রেফতার হন।

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক