ইউনূস সরকারের সঙ্গে চুক্তি, বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়ছে আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ভারতকে সামরিক দিক থেকে চাপে রাখতে চট্টগ্রামে সেনা ঘাঁটি গাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ওই সেনা ঘাঁটির জন্য সেন্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজার সংলগ্ন প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার জমি মার্কিন সরকারের কাছে তুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে তদারকি সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রকের এক গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউনূস সরকারের জাতীয নিরাপত্তা উপদেষ্টা তথা মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ’র প্রাক্তন এজেন্ট খলিলুর রহমান ওই চুক্তি স্বাক্ষরের মূল হোতা। মার্কিন সেনা ঘাঁটি গড়া নিয়ে যাতে দেশের বর্তমান তিন প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয নাগরিক পার্টি কোন ট্যাঁ-ফোঁ না করতে পারে তা নিশ্চিত করতে আসরে নেমেছেন সিআইএ এজেন্টরা।

লন্ডনে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সিআইএ’র ডেপুটি ডিরেক্টর মিশেল এলিস। সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বিএনপি যাতে ক্ষমতায় আসে তার জন্য মার্কিন প্রশাসন ও ঢাকার মার্কিন দূতাবাস যাবতীয় সাহায্য করবে। আর্থিক দিক থেকে সাহায্য করার পাশাপাশি মার্কিন অনুদানে চলা এনজিওগুলি বিএনপির হয়ে হুইসপারিং ক্যাম্পেন চালাবে।

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর মূল হোতারা মার্কিন ও পাক গুপ্তচর সংস্থার মদতে গড়েছেন নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই দল যাতে মার্কিন সেনা ঘাঁটি গড়ার পক্ষে জনমত গড়ে তোলে তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসের প্রাক্তন রাষ্ট্রদূত পিটার হাসের উপরে। গতকাল মঙ্গলবার কক্সবাজার থেকে ২০ কিলোমিটার দূরের এক অভিজাত পাঁচতারা রিসর্টে এনসিপির পাঁচ শীর্ষ নেতা সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। চট্টগ্রাম বন্দর এবং সেন্ট মার্টিন লাগোয়া এলাকায় ইতিমধ্যেই হাজির হয়েছে কয়েকশো মার্কিন নৌ ও স্থল সেনা। আগামী সেপ্টেম্বর মাসে আসছে বায়ুসেনার বিশেষ দল। আপাতত ছোট করেই সেনা ঘাঁটি গড়ার কাজ শুরু হবে। পরে প্রসারিত করা হবে। যাতে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে চিনপন্থী রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে না পারে তার জন্য যৌথ মহড়াকেই অছিলা হিসাবে তুলে ধরা হবে।

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে