পরশুরাম, পরিণীতাকে বোল্ড-আউট করে শীর্ষাসনে রাণী ভবাণী, টিআরপিতে বড় রদবদল

বর্তমানে ধারাবাহিকে চলছে ভবানী বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে কিন্তু তার ভাত কাপড় অনুষ্ঠানে তাঁর বিধবা জাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তা নিয়েও প্রতিবাদী জানিয়েছেন ভবানী।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু থেকে বোমা ফাটাচ্ছে রাজরাজেশ্বরী রাণী ভবাণী।জি বাংলার রানী রাসমণি শেষ হওয়ার অনেকদিন পর ঐতিহাসিক প্রেক্ষাপটে ধারাবাহিক বানাল স্টার জলসা অবশ্য, দুই চ্যানেলের মধ্যে রেষারেষি বহুযুগ ধরেই চলছে। যাই হোক, শুরুর আগেই ধারাবাহিক নিয়ে তুমুল প্রচার সেরেছিলেন ধারাবাহিকের নির্মাতারা। ছিলেন ধারাবাহিক নায়িকা রাজনন্দিনী দত্ত। অবশেষে তাঁদের যাত্রা সফল হচ্ছে। শুরু থেকেই টিআরপিতে দারুণ রেজাল্ট করছে এই ধারাবাহিক। রাজনন্দিনীর অপূর্ব অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। সেটাই এ সপ্তাহের টিআরপিতে জ্বলজ্বল করছে। পৌরাণিক যুগে নারীদের অবস্থা ক্ষীণ ছিল, সে শ্বশুরবাড়ি হোক বা বাপের বাড়ি। সর্বদা পুরুষদের দাপটই বহাল ছিল। সেখানে কীভাবে একজন মেয়ে রক্ষণশীল পরিবারের বউ হয়ে রানি ভবানি হয়ে উঠবেন, সেটাই গল্পের মূল উপজীব্য।

বর্তমানে ধারাবাহিকে চলছে ভবানী বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে কিন্তু তার ভাত কাপড় অনুষ্ঠানে তাঁর বিধবা জাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তা নিয়েও প্রতিবাদী জানিয়েছেন ভবানী। আর তাঁর পাশে দাঁড়িয়েছেন ভবানীর শাশুড়ি, স্বামী। ধারাবাহিকে এখন এটাই দেখানো হচ্ছে। ওদিকে আজ বৃহস্পতিবার। হিসেবমতো বাংলা সিরিয়ালের আজ রিপোর্ট কার্ড আসার দিন। সেখানেই পরশুরামকে সরিয়ে শীর্ষস্থানে জায়গা করে নিলেন রানী ভবানী। যদিও শুরুর পর থেকেই টিআরপি-তে জবর দখল করেছিল ‘পরশুরাম’। স্টার জলসার এই ধারাবাহিকটি এসেই টিআরপির শীর্ষে রাজ করা জি বাংলার পরিণীতাকে একেবারে বোল্ড আউট করেছিল। তবে এবার তার জায়গা দখল করল রানী ভবানী। দ্বিতীয় স্থান দখল করল ‘পরিণীতা’। তৃতীয়স্থান দখল করেছে পরশুরাম। চতুর্থস্থানে রয়েছে, জগদ্ধাত্রী। পঞ্চমস্থান দখল করল ফুলকি, রাঙামতী তীরন্দাজ।

চটপট দেখে নিন এ সপ্তাহের টিআরপির তালিকা…..

প্রথম স্থানে: ‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’ প্রাপ্ত নম্বর ৭.১ (স্টার জলসা)
দ্বিতীয় স্থানে: ‘পরিণীতা’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৯
তৃতীয় স্থানে: পরশুরাম (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৬.৮
চতুর্থ স্থানে: ‘জগদ্ধাত্রী’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৭
পঞ্চম স্থানে: ‘ফুলকি’, ‘রাঙামতী তিরন্দাজ’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৪
ষষ্ঠ স্থানে: চিরসখা (স্টার জলসা) প্রাপ্ত নম্বর ৬.২
সপ্তম স্থানে: চিরদিনই তুমি যে আমার (জি বাংলা) ৫.৭
অষ্টম স্থানে: ‘কথা’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৫.৬
নবম স্থানে: তুই আমার হিরো ৪.১ জি বাংলা
দশম স্থানে: গীতা LLB, লক্ষ্মী ঝাঁপি ৩.৭

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস