‘আমি ওঁর সঙ্গে আর থাকতে চাই না’, পরকীয়ায় জড়িয়ে হিরো আলমকে ডিভোর্স দিলেন রিয়ামণি

অনেক চেষ্টা করেও সংসার টিকিয়ে রাখতে পারলেন না বাংলাদেশের আলোচিত ইউটিউবার-অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ঘর ভাঙল তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অনেক চেষ্টা করেও সংসার টিকিয়ে রাখতে পারলেন না বাংলাদেশের আলোচিত ইউটিউবার-অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ঘর ভাঙল তাঁর। হিরো আলমকে ডিভোর্স দিলেন তাঁর স্ত্রী রিয়া মণি। বহুদিন ধরেই রিয়ামণির সঙ্গে সম্পর্কের টানা পোড়েনে হতাশায় মগ্ন ছিলেন হিরো আলম। তাঁর স্ত্রীর একাধিক পরকীয়া সম্পর্ক ছিল। এবং তা হাতেনাতে ধরেও ফেলেছিলেন হিরো আলম। এরপরেই স্থানীয় দের গণধোলাইয়ের শিকার হন রিয়ামণি এবং তাঁর প্রেমিক। এরপর পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়। স্ত্রীর বিরহে মাস কয়েক আগে বন্ধুর বাড়ি গিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন হিরো আলম। সে সময় সকলকে চমকে হিরো আলমের পাশে দাঁড়ান রিয়ামণি। স্বামীর সেবা-শুশ্রূষা করে তাঁকে সুস্থ করে তোলেন। কিন্তু সবটাই যেন লোক দেখানো। সংসার ঠিক করার নামে আচমকা ছন্দপতন এই আলোচিত জুটির।

অবশেষে হিরো আলমকে ডিভোর্স দিলেন রিয়ামণি। বিষয়টি নিজেই জানিয়েছেন রিয়ামণি। এর আগে রিয়ামণির সঙ্গে আর সংসার না করার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। জানিয়েছিলেন, তাঁর মুমূর্ষু বাবাকে নিয়ে এক মাস ধরে তিনি হাসপাতালে রয়েছেন। কিন্তু এই সময়ে স্ত্রী রিয়া মনি তার বাবাকে দেখতে আসেননি। বাবার মৃত্যুর খবর পেয়ে তাঁর লাশ দেখতে যাননি। তবুও রিয়া মণির সঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি। একদিকে গতকাল রাতে ফেসবুকে একটি ফেসবুক হিরো আলম রিয়ামণির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, তাঁর স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে রাত কাটাচ্ছেন। পোস্টের সঙ্গে তিনি রিয়ামণি এবং তাঁর কথিত প্রেমিকের একটি ছবি জুড়ে দিয়েছিলেন। এই নিয়ে কম আলোচনাও হয়নি। এরপরেই রিয়ামণি একটি সংবাদমাধ্যমকে জানান, হিরো আলমের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। তিনি তাঁকে তালাক দিয়েছেন।

পাশাপাশি তিনি ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে যাওয়ার কথা স্বীকার করে বলেন, একটা কাজে কক্সবাজারে গিয়েছিলেন। তবে এখন ঢাকায় আছেন। হিরো আলমের সঙ্গে সংসার করা আর সম্ভব নয়। তাই তিনি আইনি প্রক্রিয়া মাধ্যমে তাঁকে ডিভোর্স দিয়েছেন। এদিকে হিরো আলম জানিয়েছেন, তিনি ডিভোর্সের বিষয়ে এখনও কিছু জানেন না। এর আগে তাঁর করা সমস্ত অপরাধের জন্যে রিয়া মনি ক্ষমা চেয়েছিল। তিনি ক্ষমাও করে দিয়েছিলেন। তাঁর সঙ্গে বগুড়ায় থাকতেও চেয়ে ছিলেন। এরপর তিনি বাড়িঘর ঠিক করতে বগুড়ায় যান। তখনও জানতে পারেন রিয়ামণি ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার চলে গিয়েছেন। সেখানে তিনিও গিয়েছিলেন।কিন্তু তাঁর আসার খবর শুনেই পালান রিয়ামণি ও ম্যাক্স। হিরো আলমের অভিযোগ, রিয়া মনি মাঝে মধ্যেই অভির সঙ্গে হোটেলে রাত কাটাতেন তাঁকে ডিভোর্স না দিয়ে। এবার কক্কবাজারের একটি হোটেলে হাতেনাতে ধরা পড়লেন তিনি।

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক