ফের মালদায় টার্গেট তৃণমূল নেতা, বিহারের সুপারি কিলারদের দিয়ে খুনের পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: ফের মালদায় টার্গেট তৃণমূল নেতা। দাপুটে জেলা পরিষদ সদস্যকে শুট আউটের ব্লু প্রিন্ট? খুনের চক্রান্ত। চক্রান্তে শামিল বিহারের দাগি অপরাধীরা। শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি। সূত্র মারফত সেই চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের তৃণমূল নেতার। আতঙ্কে পরিবার। নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ বিরোধীদের। দ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল। অভিযোগ সামনে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে। মালদার হরিশ্চন্দ্রপুরের(Harishchandrapur) দাপটে তৃণমূল নেতা বুলবুল খান। জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি। এলাকায় অত্যন্ত প্রভাবশালী। বুলবুলের অভিযোগ তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করছে। ভাড়া করা হয়েছে শার্প শুটার।সুলতাননগরে বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে। কিছু সূত্রের মাধ্যমে তিনি সেটা জানতে পেরেছেন । তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। মেইল মারফত জানিয়েছেন মালদার পুলিশ সুপারকে(SP)।

কিন্তু প্রশ্ন উঠেছে যদি অভিযোগ সত্যি হয়। তবে দাপুটে এই নেতাকে কারা খুনের চক্রান্ত করছে। কেনই বা চক্রান্ত করছে। এই নিয়ে ক্যামেরার সামনে স্পষ্ট করে বলতে চাননি ওই নেতা। তবে এর পেছনে দলের একাংশের যোগের কথা তিনি সম্পূর্ণ উড়িয়ে দেন নি। চলতি বছরের শুরুতেই মালদা শহরে খুন হয়ে ছিলেন তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার(Dulal Sarkar)। সেই ঘটনায় গ্রেফতার হয়েছে ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। আবার সম্প্রতি মানিকচকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য।

হরিশ্চন্দ্রপুরেও মন্ত্রী তাজমুলের(Minister Tajmul) সঙ্গে ইদানিংকালে বারবার বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে এসেছে। এই ঘটনাগুলোকে হাতিয়ার করেই বিরোধীদের অভিযোগ এটা টিকিট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব। যেখানে তৃণমূল নেতারা নিজেরাই নিরাপদ না, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তারা কি ভাবে দেবে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও দ্বন্দ্বের বিষয় মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বিজেপি শাসিত বিহার থেকে পাঠানো হচ্ছে সুপারি কিলারদের(Super Killer) জেলাকে অশান্ত করার জন্য। যদিও এই চক্রান্ত নিয়ে ভয় পেতে নারাজ বুলবুল। পুলিশের উপর এখনো তিনি ভরসা রাখছেন। তবে পরিবার আতঙ্কে রয়েছে সেই কথাও জানিয়েছেন।সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শারদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন