নিরাপদে ঘুরতে পুজোর ছুটির ঠিকানা হোক এই তিন স্থান

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি। পুরানে কথিত রয়েছে স্বয়ং দেবতাদের হাতে তৈরি হয়েছিল উত্তরাখন্ড। জতুগৃহ থেকে রক্ষা পেয়ে মহাভারতে পঞ্চপান্ডব মাতা কুন্তীর সঙ্গে যখন অজ্ঞাতবাস পালন করছিলেন তখন তারা এসেছিলেন এই উত্তরাখণ্ডে। তাই ভারতীয় পুরাণ এবং ভৌগলিক ক্ষেত্রে উত্তরাখণ্ডের গুরুত্ব অপরিসীম। সেই উত্তরাখণ্ডকে আজকে দেখলে আর চেনা যাবে না। মেঘ ভাঙা বৃষ্টি আর হড়পা বানে বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তরকাশির বেশ কয়েকটি এলাকা। বানের কবলে পড়ে প্রায় মুছে গিয়েছে উত্তরাখণ্ডের হরশিলের কাছে নৈসর্গিক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকা ধারালি গ্রাম। মানুষের মনে ফিরে এসেছে ২০১৩ সালের জুন মাসে হওয়া কেদারনাথের ভয়াবহ বন্যা ও ভূমিধসের অভিশপ্ত স্মৃতি।

শুধুমাত্র উত্তরাখণ্ড নয়, প্রাকৃতিক বিপর্যয় হানা দিয়েছে হিমাচল প্রদেশের কিন্নরে। লাগাতার বৃষ্টিতে ধ্বস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে। বন্ধ করে দেওয়া হয়েছে কিন্নর কৈলাসগামী যাবতীয় যাত্রা। এদিকে বহু মানুষ রয়েছেন যারা বছরে অন্তত একবার পাহাড়ে না গিয়ে থাকতে পারেন না। তারা অনেকেই ভাবছেন কালিম্পং বা সিকিমের দিকে যাবেন। কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, চলতি বছর যেভাবে বৃষ্টি হচ্ছে এবং প্রাকৃতিক বিপর্যয় ঘটছে তাতে সিকিম বা কালিম্পং ভ্রমণ নিরাপদ নাও হতে পারে।

এমনিতেই এই বছর সেপ্টেম্বরে শেষে দুর্গাপুজো। ওই সময় বাংলাতে ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকলেও, পাহাড়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যায়। উত্তরাখণ্ড-হিমাচলেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। সিকিম-কালিম্পং যেতেই পারেন, তবে যদি টিকিট কাটা না হয়ে থাকে তাহলে পুজোর সময় বরং হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম, কালিম্পং, দার্জিলিংয়ের দিকে না গিয়ে ঘুরে আসুন একটু ভিন্ন জায়গা থেকে। আজ এই প্রতিবেদনে রইল এমনই তিনটি জায়গার খোঁজ।

অরুণাচল প্রদেশ

পুজোয় যদি পাহাড়ে যেতেই হয় তাহলে একবার ঘুরে আসতে পারেন অরুণাচল প্রদেশ থেকে। অসম্ভব সুন্দর একটি স্থান এটি। এখানে মোট ১২টি সার্কিট রয়েছে। সাত থেকে দশ দিনে কখনওই সম্পূর্ণ অরুণাচল প্রদেশ ঘুরে দেখা সম্ভব নয়। তবে যদি সেপ্টেম্বর মাসে যান, তাহলে যেতে পারেন জিরো উপত্যকায়। এখানে জিরো মিউজিক ফেস্টিভাল হয়। এছাড়া যেতে পারেন আলো ও মেচুকা। একবার ঘুরে দেখে আসতে পারেন তাওয়াংও। হলফ করে বলতে পারি এমন জায়গায় ঘুরে আসলে ভুলে যাবেন হিমাচল বা উত্তরাখণ্ড যেতে না পারার দুঃখ।

মহারাষ্ট্র

বর্ষায় ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ ঠিক যতখানি সুন্দর ততখানি সুন্দর মহারাষ্ট্রও। যদিও অধিকাংশ মানুষই এই জায়গাটাকে তাদের বাকেট লিস্টে রাখেন না। মহারাষ্ট্রে সবুজে ঘেরা পাহাড়, দুর্গ, জলপ্রপাত, নদী, অরণ্য, হ্রদ কি নেই! যা চাইবেন তাই যেন আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। কলকাতা থেকে যদি মহারাষ্ট্র যান, তাহলে ঘুরে দেখতে পারেন ৩০টিরও বেশি ভিউ পয়েন্ট। এই ৩০ টিরও বেশি ভিউ পয়েন্ট দেখতে গেলে আপনাকে যেতে হবে মাথেরন।  তিন থেকে চার দিনের ছুটিতে মাথেরন যথেষ্ট, তার বেশি সময় দেওয়ার দরকার নেই। মাথেরন ঘোরা হয়ে গেলে যদি হাতে ছুটি বেঁচে যায়, তাহলে অবশ্যই ঘুরে দেখুন লোনাভালা, খান্ডালা, মহাবালেশ্বর, পঞ্চগণি, দৌলতাবাদ দুর্গ, খুলদাবাদ, অজন্তা, ইলোরা। মহারাষ্ট্র আপনাকে নিরাশ করবে না এটুকু বলতে পারি।

কেরল

কেরলকে বলা হয় ‘গডস ওন কান্ট্রি’। ঈশ্বর নাকি নিজের হাতে সাজিয়ে দিয়েছেন কেরালকে। এখানে গেলে মনে হবে এ কথা সর্বাংশে সত্য। কেরলের মুন্নার, থেক্কাডি, পেরিয়ার, ভেম্মানাদ হ্রদ, কুমারকোম, আলেপ্পি, কোচি। সব থেকে বড় কথা, এইসব জায়গাগুলিতে যাওয়ার জন্য আপনার যে গাড়ি ভাড়া করতে হবে তেমন কোনও ব্যাপার নেই। পাবলিক ট্রান্সপোর্টে করেই দিব্যি সমস্ত জায়গা ঘুরে দেখতে পারেন। পেরিয়ারে সারতে পারেন জঙ্গল সাফারি, ব্যাকওয়াটার বোটিং করতে গেলে যেতে পারেন আলেপ্পিতে। সেখানে হাউজবোটে রাত্রিযাপনও করতে পারেন। সে এক অনন্য অভিজ্ঞতা। আর যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে অবশ্যই মুন্নারের চা বাগান হাইকিং করুন। কেরল মসলার জন্য বিখ্যাত। এখানে পেরিয়ারের কাছে রয়েছে বিশাল বিশাল মশলার বাগান। সে’সব দেখুন, প্রয়োজনে কিনে নিয়ে চলে আসুন। কেরলের মশলা একবার খেলে আর কলকাতার মশলা খেতে ইচ্ছা করবে না।

তাই দেরি না করে আজই টিকিট কেটে ফেলুন। পুজোর সময় প্রাণ ভরে উপভোগ করে আসুন নৈসর্গিক সৌন্দর্য।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের