ফের ভুতুড়ে ভোটারের হদিস, তুলকালাম উত্তর ২৪ পরগণায়

Share:

নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা: দুই দেশের ভোটার লিস্টে নাম একাধিক বাংলাদেশী পরিবারের। তুলকালাম অবস্থা হাড়োয়া বিধানসভার। এই বিধানসভার কার্তিকপুরে ভোটার লিস্টেই নাম রয়েছে একাধিক বাংলাদেশি পরিবারের। সর্বমোট ৪১ জন ভুয়ো ভোটারের নাম পাওয়া গিয়েছে।

বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার কার্তিক পুরের বাসিন্দা পরিমল দাস। তাঁর ভোটার কার্ডের নম্বর KJM 3164035 ভারতে ভোটাধিকার পেয়েছেন। পরিমল দাসের স্ত্রী মঞ্জু দাস, ভোটার কার্ড নম্বর KJM3164027, তিনিও ভারতের নাগরিকত্ব পেয়েছে। এদিকে দেগঙ্গার  কার্তিকপুরের এই দম্পতি আবার বাংলাদেশের চট্টগ্রামের রাউজা গ্রামের বাসিন্দা। সেখানকার ভোটার লিস্টে নামও রয়েছে দুজনের। তাহলে দেখা যাচ্ছে এই পরিমল দাস এবং মঞ্জু দাস ভারত-বাংলাদেশ দুই দেশেরই ভোটার।

শুধু এই দম্পতি নয়, খোঁজ মিলেছে দীপক দাসের (KJM 3164019) এবং তাঁর স্ত্রী মৌরি দাসের (KJM 3164043)। এই দম্পতিও দেগঙ্গার কার্তিকপুরের বাসিন্দা। ভারতের ভোটার লিস্টেও নাম রয়েছে তাঁদের, আবার বাংলাদেশেও ভোটার তাঁরা। সবচেয়ে অবাক করা বিষয় হল, দীপক দাস এবং মৌরি দাস মাঝে মধ্যেই বাংলাদেশে থাকেন। তারপর আবার চলে আসেন ভারতে। দুই দেশ মিলিয়েই তাঁদের সংসার।

একই ব্যক্তি দুই দেশের বাসিন্দা। দুই দেশে ভোটার লিস্টে নাম। এদেশে মাঝেসাজে থাকেন, আবার কখনও থাকেন বাংলাদেশ। বিজেপির দাবি ভোটের ফসল তুলতেই তৃণমূল অবৈধভাবে বাংলাদেশিদের নাম এদেশের ভোটার লিস্টে তুলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি সীমান্তবর্তী এলাকায় বিএসএফের নজরদারি চলে। তারপরেও কিভাবে বাংলাদেশিরা এদেশে ভোটার লিস্টে নাম তুলতে পারে? কীভাবে তাঁদের অনুপ্রবেশ সম্ভব? এসবই বিজেপি চক্রান্ত বলে মনে করছেন তৃণমূল কর্মীরা।

রাজ্যে এবং দেশে ভুতুরে ভোটার নিয়ে তুলকালাম হয়েছে। শুরু হয়েছে SIR। ইতিমধ্যেই বিহারে বিশেষ নিবিড় সংশোধন করে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছের। বাংলার ক্ষেত্রেও এসেছে SIR শুরু করার নির্দেশ।  রাজ্যের শাসক দল বিশেষ নিবিড় সংশোধন চাইছে না। হাড়োয়ার ঘটনা নিয়ে তৃণমূল নেতা কর্মীদেরবক্তব্য, “আমরা বারবার সরব হয়েছি অবৈধ ভোটার লিস্টে নাম তোলা নিয়ে। নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে ইচ্ছাকৃতভাবে অবৈধ নাম ভোটার লিস্টে ঢুকিয়ে ভোটের ফায়দা তোলার চেষ্টা করছে।”‌

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!