দিল্লিতে কাজ করা কূটনীতিবিদকে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব দিল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লিতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কূটনীতিবিদ ইমরান হায়দরকেই বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠাল শাহবাজ শরিফ সরকার। আজ শুক্রবার (৮ অগস্ট) রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন ১৯৯৬ ব্যাচের পাকিস্তান ফরেন সার্ভিসের ক্যাডার। নারীঘটিত কেলেঙ্কারিতে পদ হারানো সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হয়েছেন ইমরান। মূলত মোল্লা ইউনূসের জমানায় ঢাকার সঙ্গে দিল্লির যে দুরত্ব তৈরি হয়েছে তা যাতে সহজে না ঘোচে, সেই লক্ষ্য দিয়েই পাঠানো হয়েছে তাঁকে।

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে গত বছর পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘অপারেশন সাইক্লোন’ অভিযান সফল করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন ত‍ৎকালীন পাক রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। শেখ হাসিনা উচ্ছেদের ষড়যন্ত্রে জড়িত নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাকে পাক দূতাবাসের মধ্যেই নিরাপদ আশ্রয়ে রেখেছিলেন। ফলে বাংলাদেশের গোয়েন্দারা সব কিছু জেনেও হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য হয়েছিলেন।

ইসলামাবাদের শাসকদের গুডবুকে থাকা সৈয়দ আহমেদ মারুফের বিরুদ্ধে গত মে মাসে নৈতিক স্খলনতার অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাঙ্কের এক সুন্দরী তরুণী আধিকারিককে নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে বিতর্কে জড়ান। দুজনের ঘনিষ্ঠ মুহুর্তের একাধিক ছবি ফাঁস হয়ে যায় সমাজমাধ্যমে। তার পরেই গত ১১ মে আচমকা মারুফকে জরুরি ভিত্তিতে ইসলামাবাদে ফেরার নির্দেশ দেওয়া হয়। কাউকে দায়িত্বও বুঝিয়ে দিয়ে যেতে পারেননি তিনি।

মারুফের জায়গায় দীর্ঘ তিন মাস বাদে নতুন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব নিলেন ইমরান হায়দার। ১৯৯৬ সালের ফরেন সার্ভিস ক্যাডার ইমরান এর আগে মাদ্রিদ, দিল্লি, আমিরাত এবং নিউইয়র্কে স্থায়ী মিশনে কাজ করেছেন। ২০১৬-১৯ পর্যন্ত তেহরানে ডেপুটি হেড অব মিশনের দায়িত্ব পালন করেন। ২০১৯-২৩ পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। গত বছরের মার্চে তাঁকে মায়ানমারের রাষ্ট্রদূত করে পাঠানো হয়। এবার বাংলাদেশে পাঠানো হলো। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের এক প্রবীণ কূটনীতিবিদের কথায়, ‘দিল্লিতে কাজ করার সুবাদে ঢাকার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সমীকরন নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল ইমরান। তাই অঙ্ক কষেই তাঁকে পাঠানো হয়েছে।’

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক