‘লেডি কিলার’ এনসিপি নেতার কীর্তি, দলীয় নেত্রীর স্বামীর জায়গায় বসালেন নিজের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই অভ্যুত্থানের সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে প্রথম সারিতে ছিলেন তিনি। দেশে পালাবদলের পরেই রাতারাতি বড় নেতা হয়ে উঠেছেন পাকিস্তানি চর সারোয়ার তুষার। যিনি পরিচিত লেডি কিলার হিসাবে। কয়েক মাস আগে দলের এক নেত্রীকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন। সেই বিতর্কের রেশ থামতে না থামতে নয়া বিতর্কে জড়ালেন। এবার এনসিপির এক মহিলা নেত্রী তথা অভিনেত্রী হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি থাকার সময়ে তাঁর স্বামীর জায়গায় নিজের নাম বসিয়েছেন।

শনিবার বিকেলে সমাজমাধ্যম ‘ফেসবুকে’ এক পোস্টে এনসিপি নেত্রী তথা অভিনেত্রী নীলা ইসরাফিল সহকর্মী তথা লেডি কিলার সারোয়ার তুষারের বিরুদ্ধে এক মারাত্মক অভিযোগ এনেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমি নীলা ইসরাফিল। ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর ওপর তখন আমার কোনও নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো “ভুল” নয়, এটা আইনগতভাবে জালিয়াতি।’

তুষারের কুকীর্তি প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়ে নীলা লিখেছেন, ‘লাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় স্পষ্টভাবে বলা আছে প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয় এটা আমার মানবাধিকার লঙ্ঘন। UDHR-এর (Universal Declaration of Human Rights) ধারা ৩, ৫, ১২ ও ২২ অনুযায়ী আমার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ন হয়েছে। হাসপাতালের নথিতে এই ভুয়া তথ্য ভবিষ্যতে আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, আমার সামাজিক ও আইনগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।’ নিজের অভিযোগের সমর্থনে ওই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি সংক্রান্ত নথির ছবিও আপলোড করেছেন। নীলা ইসরাফিলের অভিযোগ ঘিরে ফের শোরগোল পড়ে গিয়েছে।

ক্যামাক স্ট্রিটের সাইনবোর্ড নিয়ে হাইকোর্টে তৃণমূল, শুনানির আর্জিতে কী বলল আদালত?

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, শেষমেশ চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা! ভাইরাল ইস্তফাপত্র

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য