‘তোমার সব কর্তব্য আমি পূরণ করব’, রাখিতেই শেফালিকে ফেরালেন পরাগ, কিন্তু কীভাবে?

পরাগ শনিবার সন্ধ্যায় তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, তিনি তাঁর গৃহকর্মী রাম এবং পোষা কুকুর সিম্বাকে আরতি করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ‘কাটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা। মাত্র ৪২ বছরেই তাঁর প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। জানা যায়, মৃত্যুর দিন বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী। তাই সারাদিন উপোস ছিলেন। তা খাওয়ার পরেই বুকে ব্যাথার অভিযোগ করেন তিনি। এবং তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী প্রয়াগ ত্যাগী। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পোস্টমর্টেম রিপোর্টেও হৃদরোগে আক্রান্ত হয়ে তাই মৃত্যুর কথাই লেখা ছিল। তবে তিনি অনেক বয়স কমানোর ওষুধ খেতেন বলে জানা গিয়েছে। যাই হোক, অকালেই শেফালি জারিওয়ালার মৃত্যু বলিউডে শোকের পরিবেশ সৃষ্টি করেছে। এদিকে স্ত্রীকে হারিয়ে একাকিত্বে দিন কাটাচ্ছেন পরাগ ত্যাগী। তিনিও একজন বলিউডের খ্যাতনামা অভিনেতা।

যাই হোক, গতকাল ছিল রাখি বন্ধন। ভাই-বোনের একটি পবিত্র উৎসব। শুধু হিন্দু নয়, জাতপাত ভেদে সকলেই এই উৎসবে সামিল হন। রাখি উৎসব পালন করেছেন অভিনেতা পরাগ ত্যাগীও। তিনি তাঁর বাড়ির গৃহকর্মী এবং পোষা কুকুরকে রাখি বেঁধে রাখি উৎসব পালন করেছেন। এবং জানালেন, এর মাধ্যমেই তিনি প্রয়াত স্ত্রী শেফালি জারিওয়ালার ঐতিহ্য বাঁচিয়ে রাখবেন। অর্থাৎ প্রতিবছর শেফালি তাঁদের পরিচারক এবং পোষ্যকে রাখি পরাতেন। সেটাই পালন করলেন পরাগ। পরাগ শনিবার সন্ধ্যায় তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, তিনি তাঁর গৃহকর্মী রাম এবং পোষা কুকুর সিম্বাকে আরতি করছেন। এরপর তিনি তাঁদের কপালে তিলক লাগিয়ে শেফালির বিশাল প্রতিকৃতির সামনে তাঁদের হাতে রাখি বেঁধে দিচ্ছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Pari aur Simba ke Papa (@paragtyagi)

ক্যাপশনে লিখেছেন, “পরী, তুমি আমা দের শিশু সিম্বা এবং আমাদের রামকে প্রতিবছর রাখি পরাতে। আমি চাই তুমি আমার মাধ্যমেও এটা করতে থাকো তাই আজ আমি সিম্বাকে রাখি বেঁধেছি এবং তোমার দিক থেকে রামকেও রাখি পরিয়েছি। এখন আমি তোমার সমস্ত কর্তব্য পালন করব। এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব”। তার এই আচরণ ভক্তদের আবেগপ্রবণ করে তুলেছে। তাঁরা অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বিগবস খ্যাত হিন্দুস্তানি ভাউ, যিনি শেফালির রাখি ভাই ছিলেন, তিনিও প্রয়াত অভিনেত্রীর স্মরণে গতকাল হাতে রাখি পরেছেন। গত ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শেফালি। তাঁর মৃত্যু পুরো দেশকে শোকাহত করে তুলেছিল। জানা গেছে, নিম্ন রক্তচাপের কারণে এই আক্রমণ এবং বার্ধক্য বিরোধী ওষুধের কারণে তিনি মারা গিয়েছেন। অভিনেত্রী মৃত্যুর দিনেও আধ্যাত্মিক উপবাসের আগে বার্ধক্য বিরোধী ওষুধ সেবন করে ছিলেন। খালি পেটে তিনি বার্ধক্য বিরোধী ওষুধের একটি ইনজেকশন নিয়েছিলেন, যার ফলে তার রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে, যার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ২৮ জুন শেফালির বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের