বৈষ্ণবনগরে গরু পাচারের উদ্দেশ্যে আসা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বৈষ্ণনগর: ফের এক বাংলাদেশি ধৃত মালদহের বৈষ্ণনগর থানা এলাকা থেকে। গরু পাচারের৷ উদ্দেশ্যেই ভারতে ঢুকেছিল ওই বাংলাদেশি যুবক। ধৃতের নাম জুয়েল রানা (Juyel Rana)(২৫)। সে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার (Nababganj Disrict)শিবগঞ্জ থানার সাহাপাড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কালিয়াচক -৩ ব্লকের শাবদালপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত বেআইনি ভাবে অতিক্রম করে ভারতে ঢুকেছিল বলে নিজেই স্বীকার করেছে সে। সীমান্ত সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত পরিচয় যুবক ঘোরাফেরা করছে বলে বিশ্বস্ত সূত্রে জানতে পারে পুলিশ। তখনই তাকে গ্রেফতার করা হয়।

গরু চুরি ও পাচারের উদ্দেশ্যেই সে ভারতে ঢুকেছিল বলে অনুমান পুলিশের। ধৃতকে রবিবার আদালতে পেশ করে পুলিশ। তাকে সাতদিনের জন্য নিজেদের হেফাজতে নিতে আদালতের কাছে আবেদন করেছে পুলিশ। সীমান্ত এলাকায় বাংলাদেশি অনেক প্রবেশ কারীদের রুখতে তৎপর-প্রশাসন। দিনের পাশাপাশি রাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। রাতে জোরালো আলোর ব্যবস্থা করা আছে সীমান্তবর্তী এলাকায়। ক্লোজসার্কিট ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে।

বিএসএফের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন প্রতিদিন নজরদারি চালাচ্ছে সীমান্তবর্তী এলাকায়। সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষকে অনুপ্রবেশকারীদের রুখতে সতর্ক প্রচার চালাচ্ছে প্রশাসন। যাতে অনুপ্রবেশকারীরা চোরাপথে এসে কোথাও আশ্রয় নিতে না পারে। প্রতিদিনই সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে প্রশাসনের হাতে।এর পাশাপাশি প্রশাসনের হাতে প্রায় প্রতিদিনই সোনা পাচারকারীরা ধরা পড়ছে। মহিলা পাচারকারীরা একাধিকবার গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট।অনুপপ্রবেশকারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির