এই দিনে তুলসী গাছের চারা লাগালে ঘরে আসেন লক্ষ্মী, দূর হয় দারিদ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী তুলসীতে বসবাস করেন। তাই প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে একটি করে তুলসী গাছ থাকে। শাস্ত্র অনুসারে সকাল ও সন্ধ্যায় তুলসী গাছের পুজো করলে দারিদ্র দূরে থাকে এবং ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে শুকিয়ে যাওয়া তুলসী গাছের মূলের একটি প্রতিকার ঘরে সব সময় সুখ শান্তি বজায় রাখে। পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতি হয়। ভেষজ গাছ হিসাবেও তুলসীর জুড়ি মেলা ভার। সর্দি-কাশি কমাতে এবং শরীরে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধির জন্য তুলসীর রস সেবন অত্যন্ত উপকারি।

বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সঠিক স্থান রাখলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। একইভাবে বাস্তুশাস্ত্র তুলসী গাছ লাগানোর সঠিক দিন সম্পর্কে বলে দেয়।

আসুন জেনে নিই কবে কখন এবং কোথায় তুলসী গাছ লাগানো উচিত, যাতে দেবী লক্ষ্মী সর্বদা ঘরে বসবাস করেন।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, বৃহস্পতিবার এবং শুক্রবার বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়

বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এবং শুক্রবার দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই দিনে তুলসী গাছ রোপণ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

শাস্ত্র অনুসারে রবিবার, সোমবার এবং বুধবার তুলসী গাছ রোপন করা অশুভ বলে মনে করা হয়। এছাড়াও একাদশীতে তুলসী গাছ রোপণ নিষিদ্ধ

বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছটি বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখা ভাল। এতে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং সুখ শান্তি বজায় থাকে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের