৩০ বছর বয়সে অবসর নিলেন এই ক্রিকেটার, ১৪ বছরের কেরিয়ারে গড়েছিলেন রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের অলরাউন্ডার থ্যামিসন নিউটন ১০ অগস্ট (রবিবার) সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ৩০ বছর বয়সী থ্যামিসন নিউটনের ক্রিকেট কেরিয়ার ১৪ বছর স্থায়ী হয়েছিল। তিনি নিউজিল্যান্ড ওমেন্স ক্রিকেট দলের হয়ে ১০টি ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেন। ২০১৬ সালের আইসিসি ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে থ্যামিসন নিউটন নিউজিল্যান্ড দলের অংশ ছিলেন। সেই টুর্নামেন্টে কিউইদের ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয়। তারা সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ছ’রানে পরাজিত হয়েছিল। এরপর ২০১৭ সালের আইসিসি ওমেন্স ওয়ানডে বিশ্বকাপে কিউই দলের অংশ হন নিউটন।

ডানহাতি ব্যাটসম্যান থ্যামিসন নিউটন টপ-অর্ডারে তাঁর দুর্ধর্ষ ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন। নিউটন ছিলেন ডানহাতি মিডিয়াম পেসারও। তিনি ১০টি ওমেন্স ওয়ানডেতে ১১টি উইকেট নিয়েছেন। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর। ১৫টি ওম্যান টি-টোয়েন্টি ম্যাচে নয়টি উইকেট নিয়েছিলেন। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্ম্যাটে নিউটনের সেরা পারফরম্যান্স ছিল ৯ রানে তিন উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি এই রেকর্ড করেছিলেন। থ্যামিসিন নিউটন আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭৯ রান করেছিলেন।

থ্যামিসন নিউটন ২০১১-১২ সালে ওয়েলিংটনে ঘরোয়া ক্রিকেট দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্যান্টারবারিতে ছিলেন। তারপর আবার পাঁচ মরশুম ওয়েলিংটনের হয়ে খেলেন নিউটন। ২০২৩-২৪ মরশুমের আগে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসে চলে যান। নিউটন ঘরোয়া ক্রিকেটে অনেক শিরোপা জিতেছেন। ক্যান্টারবেরি এবং ওয়েলিংটনের হয়ে একবার করে হ্যালিবার্টন জনস্টোন শিল্ড (৫০ ওভারের টুর্নামেন্ট) জিতেছেন। এছাড়াও, তিনি ওয়েলিংটনের হয়ে চারবার সুপার স্ম্যাশ খেতাব জিতেছেন।

থ্যামিসন নিউটন নিউজিল্যান্ডের হয়ে তাঁর শেষ ওডিআই খেলেছিলেন ২০১৭ সালে। ২০২১ সালে তিনি নিউজিল্যান্ডের হয়ে সেন্ট্রাল কন্ট্রাক্ট পেতে সফল হন। তবে, এর পরেও তিনি মাত্র তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ২০১৭-১৮ মরশুমে থায়মিসন নিউটন ওমেন্স বিগ ব্যাশ লিগে পার্থ স্করচার্স দলেরও অংশ ছিলেন। ক্রিকেট ছাড়াও, থ্যামিসন নিউটন রাগবি খেলতেন। ঘরোয়া ওমেন্স রাগবি টুর্নামেন্ট ফারাহ পামার কাপে ওয়েলিংটন প্রাইড এবং হকস বে তুইর হয়ে খেলেছিলেন তিনি।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের