বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মুম্বাইয়ে আটক বজবজের মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি,বজবজ: মোবাইলে বাংলায় কথা বলছিলেন। সেই কারণে বাংলাদেশি সন্দেহে বজবজের সোমা বিবিকে আটক করল পুলিশ। ঘটনাস্থল মুম্বাই(Mumbai)। অভিযোগ, সোমাকে প্রায় ২৪ ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। অবশেষে পরিবারের লোকজন বজবজের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত সহ বজবজ থানায়(Budge Budge P.S.) যোগাযোগ করলে প্রশাসনিক তৎপরতায় ও প্রয়োজনীয় নথি দেখিয়ে তাঁকে ছাড়া হয় বলে দাবি। গোটা ঘটনায় আতঙ্কিত সোমার পরিবার।দক্ষিণ ২৪ পরগণার বজবজ ১ নম্বর ব্লকের উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা জাহির জামাদার।

কাজের জন্য জাহির, তাঁর স্ত্রী সোমা, তাঁদের দুই ছেলে ও বৌমারা মুম্বাইয়ে থাকতেন। তবে গত বছর স্ত্রীদের নিয়ে বজবজের বাড়ি ফিরে আসেন জাহির-সোমার দুই ছেলে। চলতি বছর জানুয়ারিতে বাড়ি চলে আসেন জাহিরও। তবে সোমা মুম্বইয়েই ছিলেন।প্রায় ৬ বছর ধরে নবি মুম্বাইয়ের শিরোনা বাজারে একটি শপিং মলে কাজ করতেন সোমা। একই বিল্ডিংয়ে সিকিউরিটির কাজ করতেন জাহির। তবে গত জানুয়ারিতে কাজ ছেড়ে বাড়ি চলে আসেন তিনি। সোমা একাই মুম্বইয়ে ছিলেন। এবার বাংলাদেশি সন্দেহে তাঁকে আটক করল মুম্বাই পুলিশ। প্রায় ২৪ ঘণ্টা থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ।পরিবারের দাবি, গত ৭ তারিখ ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলেন সোমা(Soma)। বাংলায় কথা বলায় তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ।এরপর দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ।

প্রায় ২৪ ঘণ্টা আটক করে রাখা হয় বলে অভিযোগ।পরিবারের লোকজন বজবজের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত সহ বজবজ থানায় যোগাযোগ করলে প্রশাসনিক তৎপরতায় ও প্রয়োজনীয় নথি দেখিয়ে সোমাকে ছাড়া হয় বলে দাবি। সোমাকে মুম্বাই থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পরিবার। গোটা ঘটনায় আতঙ্কিত বাড়ির সদস্যরা। ক্রমাগত ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বাঙ্গালীদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনা ঘটছে। যা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ভিন রাজ্যে থাকা, পরিযায়ী শ্রমিক ও বাঙালিদের জন্য।

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ের অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ