অফিস টাইমে রাস্তা বন্ধ করে কুচকাওয়াজের মহড়া রেড রোডে, চরম হয়রানির শিকার অফিসযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া জন্য বেছে নেওয়া হয় সোমবার দিনটাকেই। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার(CP Kolkata)। মহড়া শুরু হয় সকাল ১০ টা নাগাদ। তার জন্য রেড রোড(Red Road) বন্ধ করে দেওয়া হয় সকাল ৮ টা থেকে। দুপুর ২ টো পর্যন্ত বন্ধ রাখা হয় রেড রোডের ব্যস্ত রাস্তা। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার ব্যস্ততম রাস্তা রেড রোড। কুচকাওয়াজের মহড়া জন্য বন্ধ যান চলাচল দ্বিতীয় হুগলি সেতু থেকে। দ্বিতীয় হুগলি সেতু যে অংশটা ধর্মতলার দিকে নামছে, সেই অংশ বন্ধ। স্বাভাবিক ভাবেই দ্বিতীয় হুগলি সেতুতে(Vidyasagar Setu) চরম যানজট।

গাড়ি ঘুরিয়ে দেওয়াতে সমস্যায় অফিস যাত্রীরা। তাদের প্রশ্ন স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে মহড়ার জন্য সপ্তাহের প্রথম কাজের দিন বেছে নেওয়া হল কেন? কথা ছিল সকাল ৮ টা থেকে শুরু হবে মহড়া। তারপর পরিবর্তে শুরু হল ১০ টা থেকে। কেন অফিস টাইমে? কেন রবিবার ছুটির দিন বেছে নেওয়া হল না? কেন বা সকাল সকাল রাস্তা বন্ধ করে শুরু হলো না মহড়া? ঠিক যেমনটা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মহড়া করে ভারতীয় সেনা।

মানুষের হয়রানির কারণে প্রশ্ন থেকে যাচ্ছে স্বাধীনতা দিবস(Indepence Day)উপলক্ষে কুচকাওয়াজের মহড়াকে কেন্দ্র করে। এদিকে প্রচন্ড গরমের মধ্যে কুচকাওয়াজের প্রস্তুতিতে অংশগ্রহণ করে বেশ কয়েকজন স্কুলের ছাত্র-ছাত্রীসহ একাধিক পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েন। সোমবার সপ্তাহের প্রথম দিনে রেড রোড সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকায় ধর্মতলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যানজট তীব্রতর হয়ে ওঠে। যার রেশ চলে বিকেল পর্যন্ত।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির