মালদায় ফুঁসছে গঙ্গা ও ফুলহর , চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে জল

Share:

নিজস্ব প্রতিনিধি, রতুয়া:মালদায় ফুঁসছে গঙ্গা ও ফুলহর। বর্তমানে দুটি নদীর জল বইছে চরম বিপদসীমার ওপর দিয়ে। যার জেরে গঙ্গা(Ganga) ও ফুলহরের(Fulhar) জলে বন্যা পরিস্থিতি তৈরি হল মালদার রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা(Mahanandatola) ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়।দুটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে ১০-১১টি বুথ এলাকা বর্তমানে জলমগ্ন। যদিও বেসরকারি মতে জলমগ্ন বুথের সংখ্যা তার চেয়েও বেশকিছুটা বেশি। মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বন্ধুটোলা, রাজকিশোরটোলা, জগবন্ধুটোলা, বোধনটোলা, সম্বলপুর, গোবিন্দপুর এবং পশ্চিম রতনপুর এলাকায় বর্তমানে জলমগ্ন পরিস্থিতি।

অন্যদিকে, বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের(Bia,ari Gram Panchayet) পশ্চিম রতনপুর, টিকলিচর, খাচাবোনা, নয়া বিলাইমারি এলাকায় জল থই থই পরিস্থিতি। ওই সমস্ত এলাকা মিলিয়ে কয়েক হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। ফের যদি বৃষ্টি হয় উত্তর অথবা দক্ষিণবঙ্গে তাহলে পরিস্থিতি আরো বেগতিক হবে বলেই মনে করছেন এলাকার মানুষজন। এদিকে,ফুলেফেঁপে ওঠা গঙ্গার জলে গত সাতদিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকের(Manickchak) গোপালপুর অঞ্চলের বিভিন্ন অসংরক্ষিত এলাকায়। গোপালপুরের উত্তর হুকুমতটোলা, দক্ষিণ হুকুমতটোলা, ঈশ্বরটোলা এবং কামালতিপুর এলাকা বর্তমানে জলে ভাসছে। এই সমস্ত এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাটে বর্তমানে জলমগ্ন পরিস্থিতি।

ফলে জলবন্দী দশায় চরম দুঃখ, দুর্দশার মধ্যে দিন কাটছে ওই সমস্ত এলাকার প্রায় পাঁচশো পরিবারের সদস্যদের। তারা ছোটো ছোটো ছেলেপুলে, গৃহপালিত গোরু, মহিষ, ছাগল নিয়ে চরম বিপাকে পড়েছেন। গোটা এলাকা জলে ভেসে যাওয়ায় এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। দুর্গতদের অভিযোগ, তাদের এলাকায় গত দিন সাতেক আগেই গঙ্গার জল ঢুকেছে। সেই জলে গোটা এলাকা ভেসে গেছে। ঘরবাড়ি থেকে রাস্তাঘাট বর্তমানে জলের তলায়। অথচ এখনও প্রশাসনের তরফে কারও দেখা নেই। ত্রাণের কোন ব্যবস্থা নেই। ফলে বন্যা দুর্গতদের অনেকেরই দিন কাটছে চরম অসহায় অবস্থায়।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির