শহরের দোকানে বাংলা ভাষার পাশাপাশি অন্য একটি ভাষাতেও লেখা যাবে সাইনবোর্ড, শর্ত দিল পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় বাংলা ভাষায় দোকানের সাইনবোর্ড লিখতে হবে। এই বাধ্যতামূলক নির্দেশ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। এরপর মেয়র আরেকটি বিষয় সংযোজন করেন। তা হল বাংলায় দোকানের বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম লেখা বাধ্যতামূলক। তবে এর পাশাপাশি কর্তৃপক্ষ অন্য যে কোনো ভাষায় নাম লিখতে পারবে। তবে বাংলা ভাষায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম না লিখলে শোকজ করা হবে ।চিঠি পাঠানো হবে। যদি তাও না মানে তাহলে জরিমানা করা হবে। প্রয়োজন হলে দোকানের সাইনবোর্ড নামিয়ে দেবে কলকাতা পুরসভা(KMC)। বাংলা ভাষাকে অপমান করার অভিযোগে রাজ্যে রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপির সংঘাত চলছে জোর কদমে। বাংলা ভাষায় কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে রাজ্য থেকে জাতীয় স্তরে সরব হয়েছে তৃণমূল। এর মধ্যেই কলকাতা পুরসভার কাজে বাংলা ভাষা ব্যবহার আরো জোর দেওয়ায় নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতা পৌরসভার সদর দফতরের কাছে একটি দোকানে ইংরেজি ও অসমীয়া ভাষায় সাইনবোর্ড দেখতে পান পুরসভার শীর্ষ আধিকারিকরা। সঙ্গে সঙ্গে দোকান মালিককে নোটিশ(Notice) পাঠানো হয়। কয়েকদিনের মধ্যে সেই ভাষা সরিয়ে ইংরেজির সঙ্গে বাংলা ভাষায় সাইনবোর্ড ওই দোকানে লাগানো হয়। পৌরসভা কর্তৃপক্ষের দাবি, এইটা একটা দৃষ্টান্ত ।যাতে অন্যান্য দোকান মালিকরা ওই একই নিয়ম মেনে চলে। যদিও এ নিয়ে কোন পূর্ণাঙ্গ লিখিত নির্দেশিকা এখনো জারি হয়নি। পুরসভার যাবতীয় সরকারি নথি, ট্রেড লাইসেন্স ও কর বিলের মাধ্যমেই এই নির্দেশ সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

নথিতে উল্লেখ করা হয়েছে, কলকাতা পুরসভা এলাকায় অবস্থিত বিভিন্ন দোকান ও ব্যবসায়ী কেন্দ্রে সাইনবোর্ড বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। অন্য ভাষায় লেখা হলেও বাংলায় আলাদা করে নাম লিখতে হবে। বিজেপির বিরুদ্ধে ‘বাংলা অপমানের’ অভিযোগ তুলেছে তৃণমূল। কলকাতা পুরসভার প্রশাসনিক ভাবে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করা হয়েছে। উৎসব এর আগে শহরের চেহারায় এই সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে তা স্পষ্ট করে বলছেন কলকাতা শহরের বিশেষজ্ঞরা। কলকাতা পুরসভায় ইতিমধ্যে বিভিন্ন বোরোগুলিতে এই নির্দেশ পাঠানো হয়েছে। কোথাও যদি এই নির্দেশ অমান্য করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত মাসে কলকাতা পুরসভার অধিবেশনে শেয়ার পাচ্ছেন মালা রায় সকল কাউন্সিলর এবং নিজের দফতরকে নির্দেশ দিয়েছেন অধিবেশন সংক্রান্ত সব কাজ বাংলায় করার জন্য।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির