‘কাউকে ভুল বোঝানো উচিৎ নয়’, ধনুশের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, ধনুশের সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কে ম্রুণালকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখনই তিনি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্কের খবর বাতাসে ভাসে! খুব অল্প দিনেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। অথচ তাঁর ভীত কিন্তু হিন্দি ধারাবাহিক। সেখান থেকেই অভিনয় পুঁজি নিয়ে আজ তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারহিট নায়িকা, ইতিমধ্যেই একাধিক সুপারস্টারের নায়িকা হয়েছেন তিনি। পাশাপাশি বলিউডেও কাজ করছেন তিনি। তবে দক্ষিণী তারকাদের নায়িকা হিসেবেই তিনি বেশি জনপ্রিয়। যাই হোক, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, তামিল সুপারস্টার তথা রজনীকান্তের প্রাক্তন জামাই ধনুশের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ম্রুনাল ঠাকুর, এই নিয়েই নায়িকাকে নিয়ে সমালোচনার ধুম উঠেছে। কারণ বছর কয়েক আগেই রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ধনুশের। দুই ছেলের বাবা-মা তাঁরা।

তা সত্ত্বেও পারস্পরিক সিদ্ধান্তে পরিচালক-প্রযোজক ঐশ্বর্যকে ডিভোর্স দিয়েছেন ধনুশ। তবে কী তাঁদের ডিভোর্সের নেপথ্যে রয়েছে ধনুশের সঙ্গে ম্রুনালের প্রেম? বিষয়টি জানাজানি হওয়া মাত্রই বারবার সংবাদের শিরোনামে উঠছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। কিন্তু সত্যিই কী তাই? ধনুশের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল? অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। বললেন, ধনুশ শুধুমাত্র তাঁর একজন ভালো বন্ধু। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, ধনুশের সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কে ম্রুণালকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখনই তিনি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

অভিনেত্রীর কথায়, “ধনুশ আমার কাছে কেবল একজন ভালো বন্ধু। ধনুশ এবং আমার সম্পর্ক নিয়ে যে গুঞ্জন চলছে, সেই সম্পর্কে আমি অবগত। তবে যখন প্রথমবার এগুলো পড়েছিলাম তখন আমার এগুলো বেশ মজার বলে মনে হয়েছিল।” আসলে অজয় দেবগন এবং ম্রুণালের ‘সন অফ সর্দার ২’ চলচ্চিত্রের স্ক্রিনিংয়ে যোগ দিতে চেন্নাই থেকে মুম্বই গিয়েছিলেন ধনুশ, সেখানে ধনুশের সঙ্গে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দুজনকে হাত ধরে কানে কানে ফিসফিস করে কথা বলতে দেখা গিয়েছিল। সেই থেকেই তাঁদের প্রেমের জল্পনা শুরু। এই বিষয়ে ম্রুণাল জানান, ‘ধনুশ সন অফ সর্দার ২-এর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কারুরই এটা ভুল বোঝা উচিত নয়। অজয় দেবগনই তাকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন।’ শুধু তাই নয়, ভক্তরা আবিষ্কার করেছেন যে, ধনুশের ছবি “তেরে ইশক মে”-এর সমাপ্তি পার্টিতেও ম্রুণালকে অংশ নিতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, সম্প্রতি ম্রুণাল ইনস্টাগ্রামে ধনুশের দুই বোনকে অনুসরণ করেছেন। তারাও তাকে অনুসরণ করেছেন। যেখানে, ইন্ডাস্ট্রিতে ধনুশের খুব বেশি সহ-অভিনেতা এবং বন্ধুবান্ধব তার পরিবারের সদস্যদের অনুসরণ করেন না। এরপর থেকেই ম্রুণাল এবং ধনুশের ডেটিং এর গুজব আরও পাকাপোক্ত হয়। তবে ধারণা, তাদের সম্পর্ক মোটামুটি নতুন, যার কারণে তারা শীঘ্রই এটি প্রকাশ্যে আনবেন না। তবে এই গুজবে ম্রুণাল নীরবতা ভাঙলেও ধনুশ এখনও এই গুজবের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের