কোটি টাকার চুল-সহ ট্রাক নিয়ে চম্পট, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ৩

পুলিশ পরিচয় দিয়ে কোটি টাকার চুল-সহ ট্রাক হাইজ্যাক, সিভিক ভলিন্টিয়ারের গুদামে মজুদ সেই লুটের চুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশ পরিচয় দিয়ে কোটি টাকার চুল-সহ ট্রাক হাইজ্যাক, সিভিক ভলিন্টিয়ারের গুদামে মজুদ সেই লুটের চুল। গ্রেফতার সিভিক ভলিন্টিয়ার-সহ তিন যুবক। এই চুলবোঝাই ট্রাক হাইজ্যাকের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার নাকাশিপাড়া থানার সংলগ্ন ভোলাডাঙায়। জানা গিয়েছে, সিভিক ভলিন্টিয়ারের গুদাম থেকে প্রায় ১,৫০০ কেজি চুল পাওয়া গিয়েছে। সেগুলি সবটাই লুটকৃত। বাজারে এই ১,৫০০ কেজি চুলের দাম প্রায় ১ কোটি টাকা। এই ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃতরা হলেন, সিভিক ভলিন্টিয়ার মোশারফ হালসানা। জানা গিয়েছে, এই ঘটনার মাস্টারমাইন্ড হলেন হাসিবুল শেখ ও ইঞ্জিন ভ্যানের চালক চাইরুদ্দিন শেখ। পুলিশ সূত্রের খবর, গত শনিবার (৯ অগস্ট) রাত ৯টা নাগাদ হাওড়া স্টেশন থেকে ওই হাইজ্যাক হওয়া ট্রাক ছেড়েছিল।

ওই ট্রাকের মধ্যে ছিল ২৯ বস্তা মানুষের মাথার চুল, আর প্রতি বস্তায় ৫০ কেজি চুল ছিল। পাশাপাশি ১৭ বস্তা ভাঙা মোবাইল ফোন ছিল। ২৯ বস্তা চুলের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এরপর রবিবার ভোররাতে ট্রাকটি নাকাশিপাড়ার বেলডাঙ্গার দিকে আসলে একটি ছোট গাড়ি পথ ট্রাকটির পথ আটকে দাঁড়ায়। এরপর ওই ছোট গাড়িটি থেকে একজন সিভিক ভলিন্টিয়ার নেমে আসেন। এরপর পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে থাকা আরও ব্যক্তিরা তাঁদের গাড়িতে ট্রাক চালককে চাপিয়ে নিয়ে যায়। এরপর তাঁরা ট্রাক চালককে শান্তিপুর এলাকায় নামিয়ে দেয়। এরপর তিনি ছুটে গিয়ে মালিককে পুরো বিষয়টি জানান।

ততক্ষণে ছিনতাইকারীরা চুলবোঝাই ট্রাকটি নিয়ে ভোলাডাঙা এলাকায় একটি ইটভাটার কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে ট্রাক থেকে সমস্ত চুল ও ভাঙা মোবাইলের বস্তা নামিয়ে একটি ইঞ্জিন ভ্যানে চাপিয়ে নিয়ে সিভিক ভলান্টিয়ার মোসারফের গোডাউনে নিয়ে যায়। এরপর ট্রাক চালকের কাছে থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে নাকাশিপাড়া থানার পুলিশ। ট্রাকে লাগানো জিপিএস ট্র্যাকারের মাধ্যমে পুলিশ জানতে পারে নাকাশিপাড়া ও ধুবুলিয়া থানার সীমান্ত ভোলাডাঙ্গায় একটি ইটভাটার কাছে ট্রাকটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে পুলিশ জানতে পারে এই ঘটনায় মাস্টারমাইন্ড হাসিবুল শেখ। এরপর সিভিক ভলান্টিয়ার মোসারফ হালসানার গুদামে লুট করা বিপুল পরিমাণ চুলের বস্তা উদ্ধার করে পুলিশ। এরপরই তাদের গ্রেফতার করা হয়। তবে পুলিশের ধারণা, এই ঘটনায় বড় একটি চক্র সক্রিয় রয়েছে। তাই আরও কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা তা পুলিশ তদন্ত শুরু করেছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!