নিজের ছেলেকে বালিশ চাপা দিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: এ যেন এক ক্রাইম থ্রিলার। দু বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন করে নিজে বিষ খেয়ে এবং গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত মায়ের। এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে ,পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটান অভিযুক্ত ওই মহিলা। ঘটনা গাজোল থানার(Gajol P.S.) অন্তর্গত করকচ গ্রাম পঞ্চায়েতের আহড়া এলাকার। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পারলে তড়িঘড়ি ওই শিশুটি ও অভিযুক্ত ওই মহিলাকে হাসপাতালে নিয়ে এলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসা চলছে অভিযুক্ত ওই গৃহবধূর। তাঁর নাম গণকা সরকার(Ganaka Sarkar)। বয়স ২২ বছর।

ওই পুরো ঘটনা নিজের স্বামীকে ফোন করে জানিয়েছেন ওই মহিলা। জানিয়েছেন প্রতিবেশীদের এমনকি স্বীকারোক্তি দিয়েছেন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে গাজোল থানার পুলিশ। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । শিশুটির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেশীরা জানায় স্বামী – স্ত্রীর মধ্যে অশান্তির জেরে ওই গৃহবধূ তার নিজের শিশুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। এরপর ধারালো ব্লেট দিয়ে নিজের হাতে এবং গলায় একাধিক জায়গায় আঘাত করে। শুধু তাই নয় তারপর সে আত্মহত্যা করার জন্য বিষ খায়। কিন্তু মা মারা না গেলেও ছোট শিশুটি অকালে চলে যায়। ওই শিশুটির দাদু ঘটনা ঘটার পর তাকে নিয়ে হাসপাতালে ছুটে এলেও নাতি প্রাণ বাঁচাতে পারেন নি।

ওই গৃহবধুর মধ্যে কোন অস্বাভাবিকতা ছিল না বলে গ্রামের অন্যান্য বাসিন্দারা দাবি করেছেন। গ্রামের বিভিন্ন রাস্তায় সেই ছোট শিশুটিকে নিয়ে ঘুরে বেড়াতে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জের এইরকম চরম পরিণতি ঘটবে তা মানতে পারছেন না এই গৃহবধুর মা। তিন বছর বিবাহ হয়েছিল তাদের। তার মেয়ে কেন এই চরম পরিণতি ঘটালো তা বুঝে উঠতে পারছেন না নিজের মাও। পুলিশ ঐ গৃহবধূকে জিজ্ঞাসা বাত করে তার বয়ান রেকর্ড করেছে। ওই গৃহবধুর শ্বশুর বাড়ি অন্যান্য সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ছোট শিশুটি মারা যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির