কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে জাল আধার কার্ড চক্র,গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে জাল আধার কার্ড চক্র। গ্রেফতার ২, এলাকায় চাঞ্চল্য। বাংলাদেশি রোহিঙ্গারা এসে জাল আধার কার্ড বানাচ্ছে অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূল এ নিয়ে সরব হয়েছে। শুরু হয়েছে তরজা।যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা, যাদের কাছে থাকছে জাল আধার কার্ড, ভোটার কার্ড। সেই আবহতেই এবার জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার ২। সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালেই চলছিল এই জাল আধার কার্ড(Fake Adhar Card) তৈরির কাজ।

বাংলাদেশ সীমান্তবর্তী মালদা জেলার এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।ধৃতদের নাম মোস্তফা আব্দুল ওয়াহেদ (Mostafa Abdul Wahed)এবং মহম্মদ আজম ওরফে নবাব।প্রথমে চাঁচল থানার সতী এলাকা থেকে মোস্তফা আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করে চাঁচল থানার(Chachal P.S.) পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জাল আধার কার্ড চক্রের অন্যতম মূল মাস্টারমাইন্ড মহম্মদ আজমকে(Md.Azam) হরিশ্চন্দ্রপুর থানার(Harischandrapur P.S.) কুশিদার উত্তর রামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর রামপুর এলাকায় এরা একটি সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালাত। কিন্তু তার আড়ালে চলত জাল আধার কার্ড তৈরির কাজ। দীর্ঘদিন ধরে ওত পেতে ছিল পুলিশ।তারপর সূত্র মারফত খবর পেতেই জালে আসে এই দুই ব্যক্তি।মালদা জেলার একদিকে বিহার – ঝাড়খণ্ড সীমান্ত।

আবার আরেকটা বড় অংশ জুড়ে বাংলাদেশ সীমান্ত। যেখানে নদীপথে অনেকটাই অংশ অরক্ষিত। থাকে অনুপ্রবেশের আশঙ্কা। প্রশ্ন উঠছে তবে এদের কাছে কারা জাল আধার তৈরি করেছে। কি উদ্দেশ্যে করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে(Chachal Court) পেশ করেছে পুলিশ। বিজেপির অভিযোগ বাংলাদেশি রোহিঙ্গারা অনুপ্রবেশ করে জাল আধার কার্ড তৈরি করে ঘাঁটি গাড়ছে। এতে মদত রয়েছে তৃণমূলের। যদিও এই অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি রাজ্য পুলিশ সক্রিয় বলে ধরা পড়ছে। অনুপ্রবেশ হলে সেটা কেন্দ্রের ব্যর্থতা। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির