বিদ্যাসাগর সেতু মেরামতির দরুন রবিবার বন্ধ, শনিবারের রাত থেকে যান নিয়ন্ত্রণ শহরের একাধিক রাস্তায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মেরামতি কাজ শুরু হবে বিদ্যাসাগর সেতুতে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাই বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল। বিদ্যাসাগর সেতুর পরিবর্তে যান চলাচল কোন রুট দিয়ে করা হবে তা জানাল লালবাজার(Lalbazar)। স্বাধীনতা দিবসের পরের দিন অর্থাৎ শনিবার ১৬অগাস্ট রাত ন’টা থেকে ১৭ আগস্ট রাত ন’টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে পণ্যবাহী যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে। অর্থাৎ চলতি সপ্তাহের শনি ও রবিবার ভারী যান চলাচল বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতুতে। রবিবার দিনভর বিদ্যাসাগর সেতুতে(Vidyasagar Setu) সব যান চলাচল বন্ধ থাকবে।১৬ অগাস্ট রাত ন’টা থেকে ১৭ আগস্ট ভোর পাঁচটা পর্যন্ত ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা অনুযায়ী, বিদ্যাসাগর সেতু এবং তার র্র্যাম্প এলাকায় ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। কলকাতার দিক দিয়ে যাওয়া অন্য গাড়িগুলোকে হাওড়া সিটি পুলিশের তরফে আন্দুল রোড , ড্রেনেজ ক্যানেল, জি টি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় হুগলী সেতুর উপর দিয়ে সমস্ত রকম ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে।

পশ্চিম দিকে যাওয়া ভারী পণ্য বাহী যান (বন্দর মুখী ছাড়া) যেগুলি ডিএল খান রোডের দিক থেকে জেএসসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলোকে এজেসি বোস রোড, ডিএল খান রোড ক্রসিং থেকে হসপিটাল রোড, কেপি রোড , ডাফরিন রোড, এসপ্ল্যানেড ক্রসিং ,শ্যামবাজার ,পাঁচ মাথার মোড় ,টালা ব্রিজ ,বি টি রোড ,ডানলপ ক্রসিং, নিবেদিতা সেতু হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বন্দর এলাকা থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যে ভারী পণ্যবাহী গাড়িগুলো আসবে সেগুলোকে ক্লাইড রো ,সেন্ট জর্জ গেট ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্য যানবাহন গুলি প্রয়োজন মত দিক ঘোরানো হতে পারে। এরপর ১৭ অগাস্ট রবিবার ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সমস্ত রকম গাড়ি চলাচল বন্ধ থাকবে। পশ্চিম দিকে যাওয়ার যে কোনো রকম গাড়ি, জিরাট আইল্যান্ডের দিক থেকে এইচএসসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলোকে গ্রেড রোড হয়ে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই সমস্ত যানবাহন সেন্ট জর্জেস গেট রোড ,স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। অথবা হেস্টিংস থেকে কে পি রোডের দিকে ঘুরে যেতেও পারবে গাড়িগুলি।

জে এন্ড এন আইল্যান্ড সাইট থেকে কে পি রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিক থেকে আসা সব গাড়িগুলোকে ১১ ফালং গেট থেকে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি সেন্ট জর্জিয়াস গেট রোড স্ট্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে গতি মুখ থাকবে। পূর্ব দিকে যাওয়া সব গাড়ি খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে এলে হেস্টিংস কোচিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলোকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজে নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি অন্যান্য যানবাহনকে পরিস্থিতি অনুযায়ী কলকাতা ট্রাফিক পুলিশ যেকোনো মুহূর্তে কোন পথে চলাচল করবে তা নিয়ে পদক্ষেপ নেবে। অতএব শনি এবং রবিবার শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ হবে।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির