মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেলডাঙার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে মন্ত্রী পুলক রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁর দুত হিসেবে বেলডাঙা ১ নম্বর ব্লকের বড়ুয়া যুবক সংঘের কমিউনিটি হলে “আমাদের পাড়া আমাদের সমাধান” শিবির পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়(Minister Pulak Roy)।মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নতুন ধরনের প্রকল্প নিয়েছেন তা শুধু যুগান্তকারী নয়, তা বিরল জনকল্যাণে বিরাট ভূমিকা নিচ্ছে এবং ভালো সাড়া মিলছে গোটা রাজ্যজুড়ে। স্থানীয় মানুষেরাই কার্যতো সরকার হয়ে উঠেছেন তাদের সমস্যার সমাধানে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

এদিনেরই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান শেখ, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, বেলডাঙা পুরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি, মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিকুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়া ছিলেন অতিরিক্ত জেলাশাসক মুর্শিদাবাদ, ছিলেন বহরমপুর সদরের মহকুমা শাসক এবং বেলডাঙা ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা ও স্থানীয় প্রধান জনপ্রতিনিধিরা। মন্ত্রী পুলক রায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন। কেন্দ্র দিনের পর দিন একশ দিনের বকেয়া অর্থ দিচ্ছে না।

একাধিক কেন্দ্রীয় প্রকল্প যেগুলি রাজ্যকে অনুদান দেওয়ার কথা তা বন্ধ করে রেখেছে। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) নিজে উদ্যোগ নিয়ে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প চালু রেখেছেন। ১০০ দিনের প্রকল্পে যারা কাজ করেছেন তাদের অর্থ দিচ্ছেন। “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্প চালু করে সমস্ত রকম উন্নয়নের দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী।স্থানীয় এলাকায় যে সকল সমস্যা আছে সেগুলো যাতে দ্রুত সমাধান হয় তার জন্যই “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির