নির্বাচন কমিশনের কীর্তি! ভোটার তালিকায় মায়ের বয়স ২৬, মেয়ের ২০, হুলুস্থুল কাণ্ড গোপালনগরে

Share:

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: মায়ের বয়স ২৬। মেয়ের বয়স ২০। আবার রয়েছে ১৮ বছরের ছেলেও।বিজ্ঞান ও বাস্তবকেও যেন হার মানাবে রাজ্যের ভোটার তালিকা। গোপালনগরে ভোটার তালিকা নিয়েই বিতর্ক। বাংলাদেশি অভিযোগে সরব বিজেপি। অভিযোগ, গোপালনগর থানার (Gopalnagar P.S.)২ নম্বর পঞ্চায়েতের ১২৭ নম্বর পাট নতুন গ্রামে ভোটার তালিকায়। সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রয়েছে। বনগাঁ বিজেপি নেতৃত্বের দাবি, স্থানীয় বাসিন্দা জাহিদ খান(Jahid Khan) আসলে বাংলাদেশি। তার বাবার নাম বাবু খান (বয়স ৪৫)। জাহিদ খানের স্ত্রী ময়না খাঁ কারিগর (বয়স ২৬), তিনিও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত।

পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মেয়ে মিতা খাঁ (বয়স ২০) এবং ছেলে সিরাজ খাঁ (বয়স ১৮)। বনগাঁ বিজেপির পক্ষ থেকে দেবদাস মণ্ডল জানান, রাজ্যে এসআইআর এর প্রয়োজন, বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও জানান তিনি। তাদের অভিযোগ, ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকদের নাম ঢুকিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট বিতরণী পার হবার জন্য ব্যবহার করে থাকেন এদের। তাই অবিলম্বে নিরপেক্ষ ও সঠিক ভোটার তালিকা তৈরিরও দাবি তোলা হয়েছে।

অভিযোগ ওঠা ময়না খাঁ (Mayna Kha)অবশ্য দাবি করেন, তাদের আদি বাড়ি চাকদায়। পরবর্তীতে পিতা-মাতার সঙ্গে তারা গাড়াপোতায় বসবাস শুরু করেন। তার কথায়, ভোটার তালিকায় বয়সের ক্ষেত্রে ভুল হয়েছে, কিন্তু তারা বাংলাদেশি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ নিয়ে এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের তরফে অভিযোগ খতিয়ে দেখা হবে কি না, এখন সেদিকেই নজর সকলের। তবে এস আই আর নিয়ে যখন বিরোধীদের আন্দোলনে উত্তাল দিল্লির সংসদ ভবনের বাইরে ও ভিতরে সেই সময় এই রাজ্যে কোথাও মৃত ভোটারদের তালিকা প্রকাশ্যে আসছে। কোথাও আবার শ্বশুরমশাইকে বাবা বানিয়ে অথবা শাশুড়িকে মা বলে পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরির দৃষ্টান্ত প্রকাশ পাচ্ছে।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির