তমলুকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলের পরে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা আদক(Sangita Adak) মাইতি বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগ দেন।২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় ২৫ টি ব্লকের মধ্যে চারটে ব্লক হাতছাড়া হয়েছিল তৃণমূলের। চারটি ব্লক বিজেপি দখল করেছিল। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন সংগীতা আদক মাইতি। দীর্ঘ দু বছর পর পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা আদক মাইতি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিলেন। তমলুকের(Tamluk) নিমতৌড়িতে তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে তৃণমূল নেতৃত্ব তথা সভাপতি সুজিত রায়, সভাধিপতি উত্তম বারিক, তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, মহিষাদলের বিধায় তিলক চক্রবর্তী সহ একাধিক নেতৃত্বদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে বরণ করা হয় তাঁকে। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ছিল ৩০। তৃণমূল কংগ্রেস ১৩, বিজেপি ১৬, সিপিআইএম ১,।

আগামী কয়েকদিনের মধ্যে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস দখল করবে এমনটাই জানান তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়। তৃণমূল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করা শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি সংগীতা আদক মাইতি বলেন, বিজেপিতে থেকে কাজ করা সম্ভব ছিল না।মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নীতি আদর্শ মেনে তৃণমূল কংগ্রেসে কাজ করবে এমনটাই জানান।

অপরদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছিল। সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তার আত্মা তৃণমূল কংগ্রেসের চলে গিয়েছিল। আজকে সশরীরে সেখানে তিনি যোগ দিয়েছেন। এতে গেরুয়া শিবিরের কোন ক্ষতি হবে না। মানুষ বিচার করবে। কোন রাজনৈতিক দিশা নেই। প্রলোভনে দল পরিবর্তন করেছেন।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির