জন্মাষ্টমীতে ঘরের এই তিনটি স্থানে অবশ্যই জ্বালান প্রদীপ, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে জন্মাষ্টমী এক অতি পবিত্র উৎসব। সনাতনীদের কাছে এর বিশেষ তাৎপর্য রয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুসারে, দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরার কারাগারে যাদবরাজ বসুদেবের ঔরসে দেবকীর গর্ভে। তিনি প্রতিপালিত হয়েছিল বৃন্দাবলে গোপপ্রধান নন্দলাল ও যশোদা মায়ের কাছে।

প্রতিবছর এই দিনটি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিসাবে পালিত হয়। চলতি বছর জন্মাষ্টমী পালিত হচ্ছে আজ ১৬ই অগস্ট শনিবার। শাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর দিনে নির্দিষ্ট কিছু স্থানে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এই একটি কাজ করলে জীবনের সুখ , সমৃদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয়। চলুন আজ বরং জেনে নিই জন্মাষ্টমীর দিন আজ কোন কোন স্থানে প্রদীপ জ্বালাবেন।

তুলসী গাছের পাশে
জন্মাষ্টমীর সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘি-এর প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রথমে প্রদীপ জ্বালান, তারপর তুলসী গাছকে ৭ বার পরিক্রমা করুন। বলতে থাকুন ‘ওম নমো ভগবতে বাসুদেবায়ঃ’। এই মন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে, এটি করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

বাড়ির প্রধান প্রবেশদ্বার
জন্মাষ্টমীর দিন বাড়ির প্রধান প্রবেশপথে একটি প্রদীপ জ্বালাতে হবে। এটি ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং সম্পদ বৃদ্ধির রুদ্ধ দরজা খুলে দেয়।

ভগবান কৃষ্ণের পাশে
কৃষ্ণ জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এতে ভগবান সন্তুষ্ট হন এবং ভক্ত সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করেন।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের