জন্মাষ্টমীতে গোপালকে এই জিনিসটি নিবেদন করতে একেবারেই ভুলবেন না

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে যে ভক্ত পূর্ণ নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারবেন, তার সমস্ত ইচ্ছে পূরণ হবে এবং জীবনের সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি। হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব। এদিন সকাল থেকেই গোপালের জন্যে নানারকম ভোগের আয়োজন করবেন সকলে। তবে গোপালের প্রিয় খাবার দই, চকোলেট, ননি, ক্ষীর দিতে হয়তো কেউই ভুলবেন না। কিন্তু এই মিষ্টিগুলির সঙ্গে লাড্ডু দিতেও কিন্তু ভুলবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে, দ্বাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মদিন করেছিলেন, তাই প্রতি বছর এই দিনে জন্মাষ্টমীর পবিত্র উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। এই বছর জন্মাষ্টমী পালিত হচ্ছে ১৬ অগস্ট অর্থাৎ আজ। এই দিনে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে শিশু রূপে পূজা করেন এবং সারাদিন উপবাস পালন করেন। রাতে তার জন্মদিন উদযাপন করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে যে ভক্ত পূর্ণ নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারবেন, তার সমস্ত ইচ্ছে পূরণ হবে এবং জীবনের সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য রুপোর বাঁশি সম্পর্কিত কিছু ব্যবস্থার কথা বলা রয়েছে।

কিন্তু এই রুপোর বাঁশি গুরুত্ব ঠিক কী?

ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি খুব ভালবাসেন। তাই জন্মাষ্টমীর দিন তাকে রুপোর বাঁশি উপহার দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, জন্মাষ্টমীর দিন পুজোর সময় ভগবানের কাছে রুপোর বাঁশি রাখলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় আর্থিক সমস্যা দূর হয় এবং ব্যবসায় অগ্রগতির পথ খুলে যায়।

পুজোর পর সেই বাঁশি অত্যন্ত নিরাপদে রাখতে হবে

পুজোর পর ভগবানের কাছে উৎসর্গ করা সেই রূপোর বাঁশি ঘরে সিন্দুকের মধ্যে সন্তর্পনে রেখে দিন। এটি অর্থের ধারাবাহিক প্রবাহ নিশ্চিত করবে এবং ঘরে কখনও অর্থের অভাব হতে দেবে না। আর জন্মাষ্টমীর দিন ঘরে বাঁশি রাখলে কেবল নেতিবাচক শক্তি দূর হয় না বরং পরিবেশের শান্তি ও ইতিবাচকতাও ছড়িয়ে পড়ে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের