হতাশাগ্রস্ত দর্শন, উড়েছে রাতের ঘুম, কারাগারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও যোগ দিলেন না অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করার কয়েক ঘন্টা পরেই বৃহস্পতিবার (১৪ অগস্ট) কন্নড় সুপারস্টার দর্শন থুগুদীপাকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। পাশাপাশি রেণুকাস্বামী হত্যাকাণ্ডে আরও অভিযুক্ত তথা দর্শনের প্রেমিকা পবিত্রা গৌড়া-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ডিসেম্বরে রেণুকাস্বামী হত্যা মামলায় দর্শন, পবিত্রা গৌড়া-সহ ৫ জনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল কর্ণাটক হাইকোর্ট। কিন্তু আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিল কর্ণাটক সরকার। সেই আবেদনের ভিত্তিতে গতকাল রেণুকাস্বামী হত্যা মামলার শুনানিতে দর্শন-সহ ৬ অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট। পাশাপাশি সুপ্রিমকোর্ট জানিয়েছে, এই অপরাধের কোনও ক্ষমা হবেনা, ওদের জামিন দিলে সাক্ষীদের চাপ বাড়তে পারে। সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার কয়েক ঘন্টার মধ্যেই দর্শন ও পবিত্রাকে তাঁদের বাসভবন থেকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।

গত জুন মাসে রেণুকাস্বামী হত্যা কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন দর্শন-পবিত্রা গৌড়া-সহ ১৭ জন অভিযুক্ত। কয়েকমাস জেল খাটার পর গত ডিসেম্বরে জামিনে মুক্তি পান দর্শন-পবিত্রা গৌড়া-সহ ৫ অভিযুক্ত। গতকাল সুপ্রিমকোর্টের নির্দেশের পর আবারও তাঁরা গ্রেফতার হলেন। জানা যাচ্ছে, গ্রেফতারের পর দর্শন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। সেই কারণে আজ বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও তিনি অংশ নেননি। দর্শনের সঙ্গে, অশ্লীল ভিডিও এবং ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত জেডি(এস) এর প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্নাও উদযাপনে অংশ নেননি। দর্শন এবং প্রজ্বল উভয়ই তাদের নিজ নিজ মামলার সাম্প্রতিক ঘটনাবলীর কারণে হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন বলে সূত্রের খবর। অভিনেতা সারা রাত কারাগারে জেগে কাটিয়েছেন। বৃহস্পতিবার, দর্শনকে গ্রেফতার করে প্রথমে অন্নপূর্ণেশ্বরী থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং মেডিকেল চেকআপের পর তাকে আদালতে হাজির করা হয়।

গত জুনে নিজের সবচেয়ে বড় ভক্ত রেণুকাস্বামীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছিল কন্নড় সুপারস্টার দর্শন থুগুদীপার বিরুদ্ধে। যদিও তিনি একা নন, তাঁর সঙ্গী ছিলেন আরও ১৭ জন। মেডিকেল শপে কর্মরত, রেণুকাস্বামীর অপরাধ ছিল, তিনি দর্শকের প্রেমিকা পবিত্রা গৌড়াকে সোশ্যাল মিডিয়ায় উল্টোসিধে কথা বলেছিলেন। প্রেমিকাকে নিয়ে করা সেই মন্তব্যগুলো দর্শনের পক্ষে মেনে নেওয়া অসম্ভব ছিল। দর্শনের দাম্পত্য জীবন থাকা সত্ত্বেও তিনি পবিত্রা গৌড়ার সঙ্গে প্রেম ১০ বছর প্রেমের সম্পর্কে রয়েছেন। তাই প্রেমিকাকে নিয়ে ভুল মন্তব্য মেনে নিতে পারেননি দর্শন। তাই গত জুনে নিজের সবচেয়ে বড় ভক্ত রেণুকাস্বামীকে পিটিয়ে হত্যা করেন দর্শন এবং তাঁর গ্যাং। এই ঘটনায় দর্শন ও পবিত্রা-সহ ১৭ জনকে গ্রেফতার করা হয়। এরপর থেকে জেল বন্দী ছিলেন দর্শন। তবে কয়েক মাস আগেই রেণুকা স্বামী হত্যা মামলায় অভিনেতাকে জামিন দিয়েছিল কর্ণাটক হাইকোর্ট। হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কর্নাটক সরকার। সেই মামলার শুনানিতেই আজ দর্শনের জামিন বাতিল করল সুপ্রিম কোর্ট। জানা যায়, গত ৯ জুন, ৩৩ বছর বয়সী অটো চালক রেণুকাস্বামীকে বেঙ্গালুরুতে একটি ফ্লাইওভারে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পাত্তাঙ্গেরে গ্রামে। প্রথমে তাঁরা রেণুকাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর রেণুকার দেহ ট্রাকে করে নিয়ে একটি ড্রেনে ফেলে দেওয়া হয়। এরপর তদন্ত শুরু হতেই অপরাধীরা থানায় গিয়ে আত্মসমর্পণ করে। কিন্তু অভিযুক্তদের কথায় বিশ্বাস করেননি পুলিশ। তদন্ত যতই এগিয়েছে, ততই একের পর এক সত্য উদঘাটিত হয়েছে। অবশেষে এ মামলায় দর্শন, তার বন্ধু পবিত্রাসহ ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর অভিযুক্তরা স্বীকার করেন যে, রেণুকা হত্যার জন্য তাঁদের ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন দর্শন এবং এর মধ্যে তাকে ৫ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়।তবে দর্শন জেলে গেলেও বিতর্কের শেষ হয়নি। মাস কয়েক আগেই দর্শনের একটি ছবি ভাইরাল হয়।সেখানে দেখা যায়, অভিনেতাকে জেলে ফাইভস্টার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। ভাইরাল ছবিতে দেখা যায়, অভিনেতা জেলের চেয়ারে বসে সুখে চায়ে চুমুক দিচ্ছেন এবং সিগারেট খাচ্ছেন। তার সঙ্গে জেলের বন্ধুরাও উপস্থিত ছিলেন। এই ছবি ভাইরাল হতেই অভিযোগ ওঠে যে, কারাগারে অভিনেতাকে ভিভিআইপি চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ছবিগুলি ভাইরাল হতেই অনেকগুলি জেল অধিকর্তাকে বরখাস্ত করা হয়। এদিকে, জেলে থাকাকালীন দর্শন তাঁর পিঠে অস্ত্রোপচারের কারণে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের