২০২০ সালে আত্মহত্যা করেছেন রেকর্ড সংখ্যক মার্কিন সেনা

গত বছর অর্থা‍ৎ ২০২০ সালে ৫৮০ জন মার্কিন সেনা আত্মহত্যা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: চেষ্টার ত্রুটি নেই। কিন্তু তাতেও মার্কিন সেনাদের আত্মহত্যার ক্ষেত্রে লাগাম টানা যাচ্ছে না। উল্টে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মার্কিন সেনাদের আত্মহত্যার প্রবণতা ১৫ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য প্রকাশিত করা হয়েছে। খোদ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন লয়েড সেনাবাহিনীর মধ্যে আত্মহত্যার প্রবণতাকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন।

নব্বইয়ের দশক থেকে ইরাক সহ মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের শুরু। আর প্রশাসনের শীর্ষ কর্তাদের অভিসন্ধি পূরণে পরিবার-পরিজন ছেড়ে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যে মাসের পর মাস ঘাঁটি গেড়ে থাকতে হয়েছিল মার্কিন সেনাদের। বছরের পর পর বিদেশ বিঁভুয়ে থঅকার ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তাঁরা। অনেকেই দেশে ফিরে সেই মানসিক অবসাদ কাটাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আলাস্কায় মার্কিন সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতারোধে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচও করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘ইউএসএ টুডে’র প্রতিবেদন অনুযায়ী, ‘২০১৮ সালে ৫৪৩ মার্কিন সেনা আত্মহত্যা করেছিলেন। পরের বছর অর্থা‍ৎ ২০১৯ সালে কিছুটা হলেও আত্মহত্যার সংখ্যা কমেছিল। সে বছর আত্মঘাতী হয়েছিলেন ৫০৪ জন মার্কিন সেনা। আর গত বছর অর্থা‍ৎ ২০২০ সালে ৫৮০ জন মার্কিন সেনা আত্মহত্যা করেছেন। এটাই এক বছরে আত্মহত্যার রেকর্ড। গত বছর যাঁরা আত্মঘাতী হয়েছিলেন তাঁদের মধ্যে ৩৮৪ জনই কর্মরত ছিলেন। আত্মঘাতী সেনা সদস্যদের অধিকাংশই ছিলেন তরুণ।

প্রতিরক্ষা বিভাগের আত্মহত্যা প্রতিরোধ অফিসের পরিচালক কারিন অরভিস সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন, ‘সেনাবাহিনীর মধ্যে আত্মহত্যার প্রবণতা গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হয়ে দেখা দিয়েছে। দ্রুত সমস্যার সমাধান না করতে পারলে বড়সড় বিপদের মুখোমুখি হতে হবে।’

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার