আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোলন ক্যান্সার থেকে বাঁচতে কী কী খাবার এড়িয়ে চলা উচিত?

নিজস্ব প্রতিনিধি: আজকাল বাচ্চা-থেকে বুড়ো কম-বেশি মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হন। আর এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় মৃত্যু। তবে এই রোগে যাতে সংক্রমিত না হন তাই আগেভাগেই কিছু পন্থা মেনে চলা উচিত। গবেষণায় দেখা গিয়েছে, মাছ-মাংস উচ্চ তাপমাত্রায় রাঁধলে হেটেরোসাইক্লিক অ্যামাইনস ও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামের যৌগ উৎপাদিত হয়। বিশেষ করে, গ্রিল, আগুনে ঝলসানো কাবাব এবং উচ্চ তাপমাত্রায় কিছু ভাজার সময় এসব যৌগ বেশি তৈরি হয়। আর এইসব যৌগ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই মাছ-মাংস পুড়িয়ে, ঝলসিয়ে বা ফ্রাই করে খাওয়া বন্ধ করুন।

মাছ মাংস ঝোল করে রান্না করে খাওয়াই ভাল। তবে মাছ-মাংস ছাড়াও উচ্চ তাপমাত্রায় ভাজা বা বেক করা ফ্রেঞ্চ ফ্রাই, ক্র্যাকার, চিপস ও তেলে ভাজা বিস্কুটও খাওয়া উচিত নয়। কারণে এগুলো ভাজার সময় অ্যাক্রিলামাইড তৈরি হয়। বিশেষ করে, যেসব খাবার দুইবারের বেশি ভাজা হয়, তাতে অ্যাক্রিলামাইড তৈরির হার বেশি হয়, যা নিয়মিত খেলে পরিপাকতন্ত্রের ক্যান্সার হতে পারে। এছাড়াও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। জানা গিয়েছে, ‘স্টার্চি’ খাবার ১২০ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপে রান্না করলে অ্যাক্রিলামাইড তৈরি হতে পারে। তাই এই জাতীয় খাবার উচ্চ তাপমাত্রায় বা দ্বিতীয়বার ভেজে খাওয়া বন্ধ করতে হবে।

এছাড়া সসেজ, হ্যাম, বেকন, হটডগ ও প্রক্রিয়াজাত মাংসে নাইট্রেট ও নাইট্রাইটস নামের একধরনের রাসায়নিক প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। যা নাইট্রোসামাইন গঠন করে। তাই এক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। তাই প্রক্রিয়াজাত খাবার (প্রসেসড ফুড) এড়িয়ে চলতে হবে। এছাড়াও বিভিন্ন শাকসবজি ও ফলমূলে ভালোভাবে পরিষ্কার না করে এসব খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। এদিকে বেশি অ্যালকোহল পান করা উচিত নয়। এতে অ্যাসিটালডিহাইড তৈরি হয়, যা ডিএনএর ক্ষতি ও ক্যান্সার সৃষ্টিকারী জিনকে সক্রিয় করে তোলে। তাই অ্যালকোহল ও অ্যালকোহলসমৃদ্ধ পানীয় থেকে দূরে থাকুন।

Published by:

Share Link:

More Releted News:

কম খরচে ভ্রমণ কীভাবে সম্ভব? ৩টি সহজ কৌশলেই বদলে যাবে আপনার ট্রিপ

৪০ ডিগ্রির গরম থেকে মুক্তি পেতে ফ্যান ব্যবহার? সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সদর দরজায় এটি ঝুলিয়ে রাখলে কেল্লাফতে, আর্থিক সমস্যা হবে দূর

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ