দহি হান্ডি অনুষ্ঠানে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে ব্যাপক ট্রোলড জাহ্নবী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শনিবার মুম্বইয়ের দহি হান্ডি অনুষ্ঠানে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তারপরই তাকে অত্যন্ত বিশ্রিভাবে হওয়া ট্রোলের শিকার হতে হয়। অভিনেত্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মুম্বইয়ের ঘাটকোপার শহরতলিতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্তু জন্মাষ্টমীর ওনুষ্ঠানে গিয়ে কেন ‘ভারতমাতা কি জয়’ ব্ললেন জাহ্নবী, তা নিয়ে দ্বিধাগ্রস্ত নেটজনতা।

জাহ্নবীর ভিডিও এখন তুমুলভাবে ভাইরাল। তাতে দেখা যাচ্ছে জাহ্নবী বিজেপি বিধায়ক রাম কদমের পাশে দাঁড়িয়ে দহি হান্ডি মটকি ভাঙছেন। জাহ্নবী যখন নারকেল দিয়ে মটকি ভাঙলেন, তখন তিনি বললেন, “ভারত মাতা কি জয়!”। উপস্থিত জনতা উল্লাসে মেতে উঠল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই দহি হান্ডি ভাঙা এবং ভারত মাতা কি জয় সংক্রান্ত একটি ভুল মেসেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

 

নেটিজেনরা মজা করে বলেছেন যে অভিনেত্রী স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীর মধ্যে গুলিয়ে ফেলেছেন। কেউ কেউ এটিকে নিষ্পাপ ভুল বলে অভিহিত করেছেন। আবার কারও মতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে জাহ্নবীর এই আচরণ অত্যন্ত বোখা বোকা। একজন X হ্যান্ডেলে লিখেছেন, “আমি সকল বলিউড সেলিব্রিটিদের অনুরোধ করছি, দয়া করে হিন্দু উৎসব উদযাপন নষ্ট করবেন না। যদি আপনি এখানে সিনেমার প্রচারের জন্য এসে থাকেন, তাহলে দয়া করে আগে বুঝুন এটি কোন উৎসব এবং এর গুরুত্ব কী।”

জাহ্নবী কাপুর তাঁর পরবর্তী ছবি ‘পরম সুন্দরী’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁর বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। এক পঞ্জাবি যুবক এবং এক মালয়ালম যুবতীর মধ্যে আন্তঃসাংস্কৃতিক প্রেমের গল্প এটি। সব কিছুর ঊর্ড্বে গিয়ে কীভাবে জয়ী হয় ভালবাসার সম্পর্ক, তাই দেখানো হবে ‘পরম সুন্দরী’তে। ২৯শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিদ্ধার্থ জাহ্নবী অভিনীত এই সিনেমা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের