‘সোশ্যাল মিডিয়ার সমস্ত পোকামাকড়ের জন্য সতর্কীকরণ’, হুমকি দিয়ে এলভিস কাণ্ডে দায় স্বীকার ভাউ গ্যাংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম: গুরুগ্রামে ইউটিউবার এবং বিগ বস ওটিটি ২ খ্যাত এলভিস যাদবের বাড়িতে মুহূর্মূহু গুলি চলেছে রবিবার সকালে। ঘটনার পর কেটে গিয়েছে কয়েক ঘণ্টা। এই এলোপাথাড়ি গুলি চালনার দায় স্বীকার করেছে ‘ভাউ গ্যাং’। গ্যাংয়ের সদস্যরা জানিয়েছে, এলভিসকে বেটিং অ্যাপ প্রচার করার এবং ‘জীবন ধ্বংস করার’ শাস্তি প্রদানের জন্য আক্রমণ করা হয়েছিল। ভাউ গ্যাং রীতিমতো সতর্ক করে দিয়েছে যে পরবর্তীতে যে এই ধরনের অ্যাপের প্রচার চালাবে, তাকেই গুলি করা হবে।

ভাউ রিটোলিয়া নামে একজনের একটি ইনস্টাগ্রাম পোস্ট এখন ভাইরাল। এই ভাউ গ্যাং হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি শেয়ার করেছে। তাতে লেখা আছে “ভাউ গ্যাং সিন্স ২০২০”। “জয় ভোলে কি! আজ, এলভিস যাদবের বাড়িতে গুলি চালানো হয়েছে। এটি নীরজ ফরিদপুর এবং ভাউ রিটোলিয়া দ্বারা পরিচালিত হয়েছে। আজ আমরা আমাদের উপস্থিতি প্রকাশ করেছি। অবৈধ বেটিং অ্যাপ প্রচার করে এলভিস অনেক ঘরকে ধ্বংস করেছে।” গোটা বিবৃতিটি লিখিত হয়েছে হিন্দিতে।

বিবৃতি আরও বলা হয়েছে, “এলভিস যাদবের মতো সোশ্যাল মিডিয়ার সমস্ত পোকামাকড়ের জন্য এটি সতর্ক বার্তা। যারা এই অ্যাপগুলি প্রচার করে, তারা সাবধান থাকুন। যে কোনও সময় একটি কল বা গুলি আসতে পারে। সতর্ক থাকুন ।” উল্লেখ্য, গত জুলাই মাসে এই একই ভাউ গ্যাংয়ের একজন সদস্য এলভিসের ঘনিষ্ঠ বন্ধু গায়ক রাহুল ফাজিলপুরিয়ার উপর হামলার দায় স্বীকার করেছিল। জুলাই মাসে, অজ্ঞাত ব্যক্তিরা ফাজিলপুরিয়ার গাড়িতে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ইউটিউবার এলভিস যাদবের গুরুগ্রামের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে। খবর পেয়ে তদন্ত শুরু করে গুরুগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৫.৩০ থেকে ৬টা নাগাদ ৩জন বাইকে করে আসে এলভিসের গুরুগ্রামের বাড়ির সামনে। গুরুগ্রামের ৫৭ নম্বর সেক্টরে এলভিস যাদবের বাড়ি রয়েছে। সেখানেই আচমকা ১২ রাউন্ডেরও বেশি গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। বাড়ির একতলাকে লক্ষ্যে করে গুলি চালানো হয়। ঘটনার সময় এলভিস বাড়িতে ছিলেন না।

জানা গিয়েছে, ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন এলভিস। ঘটনার সময় এলভিস বাড়িতে না থাকলেও তাঁর কেয়ারটেকার সহ বাড়ির সদস্যরা সেখানে ছিলেন। তবে এই গুলি ছোঁড়ার ঘটনায় কেউ আহত হননি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের